ব্রাজিলে খেলতে গিয়ে আটক আর্জেন্টিনার ৪ ফুটবলার

২৪ ডিসেম্বর ২০২৪, ১১:৩৬ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আটক আর্জেন্টিনার ৪ নারী ফুটবলার

আটক আর্জেন্টিনার ৪ নারী ফুটবলার © সংগৃহীত

বর্ণবাদের অভিযোগে ব্রাজিলের সাও পাওলোতে আর্জেন্টিনার ৪ নারী ফুটবলারকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। ওই ফুটবলাররা আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটে খেলেন। গত শনিবার সংবাদ সংস্থা এপিকে এই তথ্য জানায় সাও পাওলোর জননিরাপত্তা সচিবালয়।

গত শুক্রবারের সেই ম্যাচ সম্প্রচারের ফুটেজ ও স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে এপি জানায়, ব্রাজিল লেডিস কাপ সকার সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল রিভার প্লেট ও ব্রাজিলের ক্লাব গ্রেমিও। রিভার প্লেটের ক্যান্ডেলা দিয়াজের বিরুদ্ধে একজন বল বয়কে বানরের অঙ্গভঙ্গি করার অভিযোগ আসার পর প্রথমার্ধ শেষেই খেলা বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় দিয়াজের সঙ্গে আটক করা হয়েছে তার সতীর্থ জুয়ানা ক্যাঙ্গারো, মিলাগ্রোস নাইকেন দিয়াজ এবং ক্যামিলা আয়লেন দুয়ার্তেকে। এসব ফুটবলারদের আইনজীবী থাইস সানকারি এপিকে এই তথ্য জানান। শনিবারও তাদেরকে আটকে রাখা হয়। 

শুক্রবার দিয়াজের সেই আচরণের পর গ্রেমিওর খেলোয়াড়রা প্রতিবাদ জানিয়ে মাঠ ছেড়ে যান। খেলা শুরুর পর রেফারি রিভার প্লেটের ছয়জনকে লাল কার্ড দেখান। ওই সময়ই ম্যাচটি শেষ করতে হয়। কারণ ম্যাচ খেলার জন্য তখন অতিরিক্ত ফুটবলার ছিল না। 

খেলা বন্ধ হওয়ার আগে স্কোরে ১-১ সমতা চলছিল। তবে শেষমেশ ফলটা গ্রেমিওর পক্ষেই যায়। আজকের ফাইনালে খেলার কথা তাদেরই। আর দুই বছরের জন্য ব্রাজিল লেডিস কাপ থেকে নিষিদ্ধ করা হয়েছে রিভার প্লেটকে।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬