ভারতকে টপকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি ফুটবল দল বাংলাদেশ

২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১৩ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM
বাংলাদেশ ফুটবল দল ও হামজা চৌধুরী

বাংলাদেশ ফুটবল দল ও হামজা চৌধুরী © ফাইল ছবি

ইংলিশ প্রিমিয়ার লীগে খেলা হামজা চৌধুরী বাংলাদেশ দলে খেলার অনুমতি পাওয়ায় রাতারাতি বেড়ে গেছে জাতীয় ফুটবল দলের মার্কেট ভ্যালু। বর্তমানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি ফুটবল দলের খেতাব পেয়েছে বাংলাদেশ।

ফুটবলারদের দলবদলের বাজার বিশ্লেষণকারী ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের হিসেবে অনুযায়ী এতদিন দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি দল ছিল ভারত। যাদের ফুটবলারদের সম্মিলিত মার্কেট ভ্যালু ৫.৮৬ মিলিয়ন। তবে এবার ভারতকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। হামজা যোগ দেওয়ায় বাংলাদেশের মার্কেট ভ্যালু এখন ৭.৫৫ মিলিয়ন। এর মধ্যে হামজার মার্কেট ভ্যালু ৪.৫০ মিলিয়ন ডলার। আর বাংলাদেশ জাতীয় দলের পুরো খেলোয়াড়দের মার্কেট ভ্যালু মোট ৩.০৫ মিলিয়ন।

হামজা চৌধুরীর পর বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে দামী খেলোয়াড় ইসা ফয়সাল এবং রাকিব হোসেন। ট্রান্সফারমার্কেট তাদের মূল্য বিবেচনা করেছে আড়াই লাখ টাকা। দুই লাখ টাকা বাজারমূল্য ধরা হচ্ছে মিডফিল্ডার সোহেল রানার। ১ লাখ ৭৫ হাজার মূল্য ধরা হয়েছে রহমত মিয়া, আনিসুর রহমান জিকো এবং মোহাম্মদ হৃদয়ের। শেখ মোরসালিনের বাজার মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

এশিয়াতে মার্কেট ভ্যালুর দিক বাংলাদেশের অবস্থান ১৯ নম্বরে। এশিয়ার মার্কেট ভ্যালুতে শীর্ষে জাপান। তাদের মার্কেট ভ্যালু ২৮৭ মিলিয়ন। এরপর ১৫৯.১৫ মিলিয়ন ভ্যালুতে দক্ষিণ কোরিয়া।

ট্যাগ: ফুটবল
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬