ইতিহাস গড়লেন জ্যোতি 

২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩৮ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪০ PM
নিগার সুলতানা জ্যোতি

নিগার সুলতানা জ্যোতি © সংগৃহীত

ইতিহাস গড়লেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথম শ্রেণির ক্রিকেটে লাল-সবুজের প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে রেকর্ডবুকে নাম তুললেন এই কিপার ও ব্যাটার। 

সোমবার (২৩ ডিসেম্বর) রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান স্টেডিয়ামে উত্তরাঞ্চলের বিপক্ষে জ্যোতি  ছুঁয়েছেন তিন অঙ্ক। সেঞ্চুরি করতে তার লেগেছে ২১৫ বল। নারী বিসিএলে প্রথম সেঞ্চুরি করার পর ব্যাট উঁচিয়ে উদযাপন করেছেন তিনি। তিন অঙ্ক ছুঁয়েই বাংলাদেশ অধিনায়ক থেমে থাকেননি। ১৫৩ রান করে অপরাজিত থেকেছেন। ২৫৩ বলের ইনিংসে ২০ চার ও ২ ছক্কা মেরেছেন। নারী বিসিএলে এখন পর্যন্ত জ্যোতিই সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন।

মেয়েদের ক্রিকেটে নিগার যে ইতিহাস গড়েছেন, বাংলাদেশের ছেলেদের ক্রিকেটে প্রথম শ্রেণিতে প্রথম সেঞ্চুরির সেই কীর্তিটা আল শাহরিয়ার রোকনের। ১৯৯৭ সালে নিউজিল্যান্ড সফরে যখন সেঞ্চুরি করেছিলেন, তখনো বাংলাদেশ দল টেস্ট মর্যাদা পায়নি।

উল্লেখ্য, ২১ ডিসেম্বর রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে শুরু হয় নারীদের বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। এর আগে নারী ক্রিকেটারদের দুই দিনের ম্যাচ আয়োজন হতো। প্রথমবারের মতো এবার তিন দিনের ম্যাচের আয়োজন করা হয়। ছেলেদের মতোই চার দল নিয়ে আয়োজন করা হয়েছে নারীদের বিসিএল। দলগুলো হলো-উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল।

ট্যাগ: ক্রিকেট
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬