ধুঁকছে ক্যারিবীয়রা, ইতিহাস গড়ার পথে বাংলাদেশ

২০ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৫ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM

© সংগৃহীত

প্রথম দুই ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টে আজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ওয়েস্ট ইন্ডিজের জন্য ধবলধোলাই এড়ানোর ম্যাচ। এই ম্যাচে উইন্ডিজকে শুরুতেই চাপে ফেলল বাংলাদেশ। এর মধ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ইতিহাস গড়ার পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের সামনে ১৯০ রানের বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। জবাবে ৪৭ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ধুঁকছে ক্যারিবীয়রা।

এর আগে জাকের আলীর ৬ ছক্কার ঝোড়ো ইনিংসে ভর করে ৭ উইকেটে ১৮৯ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ।

কিংসটাউনে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। সৌম্য সরকারের বদলে ওপেন করতে নেমে ঝোড়ো সূচনা করেন পারভেজ হোসেন ইমন। ২১ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ৩৯ আসে তার ব্যাট থেকে।

লিটন অবশ্য ১৩ বলে ১৪ করেই আউট হয়ে যান। তানজিদ তামিম করেন ৯ বলে ৯। মাঝে ২৩ বলে ২৯ রানের ইনিংস খেলে দিয়ে যান মেহেদী হাসান মিরাজ। এরপর শুরু হয় জাকেরের ওয়ান ম্যান শো।

পাঁচ নম্বরে নেমে জাকের আলী অনিক তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেছেন। ৪১ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন। ৬ ছক্কার পাশাপাশি মেরেছেন ৩ চার। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে রীতিমতো দিশেহারা হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ফিল্ডিংয়েও তালগোল পাকাতে থাকে স্বাগতিকরা।

ইনিংসের শেষ ওভারে আলজারি জোসেফকে ৩ ছক্কা ও ১ চার মারেন জাকের। শেষ ওভারে ২৫ রান নিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৯ রান করে সফরকারীরা। একটি করে চার-ছক্কায় ১২ বলে ১৭ করেন তানজিম হাসান সাকিব।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬