ফের বোলিং পরীক্ষার জন্য প্রস্তুত সাকিব, চেন্নাইয়ের ল্যাবে পরীক্ষা ২১ ডিসেম্বর

১৮ ডিসেম্বর ২০২৪, ১১:৪৩ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

ত্রুটিপূর্ণ অ্যাকশনের কারণে আপাতত আন্তর্জাতিক ক্রিকেট ও দেশের বাইরে কোনো ধরনের ক্রিকেটেই বল করতে পারছেন না সাকিব আল হাসান। তবে ব্যাটিং করতে কোনো নিষেধাজ্ঞা নেই তার। এ অবস্থায়  আন্তর্জাতিক ও দেশের বাইরে আইসিসি স্বীকৃত টুর্নামেন্টে বোলিং করতে হলে ফের বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে বাংলাদেশের এই বাঁহাতি স্পিনারকে।

খোঁজ নিয়ে জানা গেছে, ফের বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়ে বোলিংয়ে ফেরার সুযোগ রয়েছে সাকিবের সামনে। আবারও পরীক্ষা দিতে পারবেন তিনি। আইসিসির বিধি ১১.৪ অনুসারে, সাকিব আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে পুনরায় বোলিং পরীক্ষার জন্য যেতে পারেন। তাতে বোলিং অ্যাকশন বৈধ প্রমাণ হলে, সাকিব আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটে বোলিং করতে পারবেন।  

জানা গেছে, বোলিং নিষেধাজ্ঞার পর থেকেই নিজের অ্যাকশন ঠিক করতে উদ্যোগী হয়েছেন সাকিব। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করে বোলিং অনুশীলনের তথ্য দিয়েছেন তিনি, যা সমর্থকদের জন্য আশার আলো। বিসিবি সূত্রে জানা গেছে, নেটে বোলিং অ্যাকশন নিয়ে কাজ করছেন সাকিব, যেখানে তাকে সহায়তা করছেন ভিডিও অ্যানালিস্ট।

ভারতের চেন্নাইয়ের বায়োমেকানিক্স ল্যাবে পরীক্ষা দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন সাকিব। বিসিবির একজন কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের স্পিন কোচ মুশতাক আহমেদের সঙ্গেও সাকিব নিয়মিত যোগাযোগ করছেন। গলে মারভেলসে খেলার সময়ই তিনি নেটে বোলিং নিয়ে কাজ শুরু করেন। ভিডিও অ্যানালিস্টের মাধ্যমে নিজের ফুটেজ বিশ্লেষণ করিয়ে প্রয়োজনীয় সংশোধনী আনছেন তিনি।

অনূর্ধ্ব-১৯ দলে খেলার সময় সাকিবের বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়েছিল। পরে রিচার্ড ম্যাকিন্সের তত্ত্বাবধানে বিসিবি এইচপির ক্যাম্পে অ্যাকশন ঠিক করেন তিনি। ক্যারিয়ারের দীর্ঘ সময় কোনো প্রশ্ন ওঠেনি তার বোলিং নিয়ে। কিন্তু সম্প্রতি ইংলিশ কাউন্টিতে একটি ম্যাচে ৬৩ ওভার বল করার পর সমস্যা দেখা দেয়।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফীস বলেন, আঙুল ফোলা ও ব্যথা নিয়ে বোলিং করেছিল সাকিব। যে কারণে কিছু ডেলিভারি এদিক-ওদিক হয়েছে। ম্যাচে যেমন বল করেছিল, ল্যাবের টেস্টেও তেমন করায় ত্রুটি ধরা পড়ে। তবে আমার বিশ্বাস, সাকিব এখন পরীক্ষা দিলে তার অ্যাকশনে কোনো সমস্যা থাকবে না। কারণ ইংলিশ কাউন্টির পর তিনি ভারতের টেস্ট সিরিজেও খেলেছেন। 

বোলিং নিষেধাজ্ঞার কারণে সাকিবকে নিয়ে কিছুটা দুশ্চিন্তায় ছিল বিসিবি। তবে তার উদ্যোগ এবং কাজের প্রতি নিষ্ঠা দেখে এখন আশাবাদী বিসিবি। চেন্নাইয়ের ল্যাবে সময় পাওয়ার অপেক্ষায় আছেন সাকিব। সফলভাবে পরীক্ষায় উত্তীর্ণ হলে আন্তর্জাতিক ক্রিকেটে আবার বোলিং করার অনুমতি পাবেন এই বাঁহাতি অলরাউন্ডার।

জানা গেছে, আগামী ২১ ডিসেম্বর ভারতে ফের অ্যাকশন নিয়ে পরীক্ষার মঞ্চে বসবেন সাকিব। চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র ইউনিভার্সিটিতে পরীক্ষার অংশ হিসেবে প্রায় দুই ঘণ্টা বোলিং করবেন বাঁহাতি এ স্পিনার। বল করার সময়ে তার শরীরে কিছু তারের সংযোগ থাকবে। সেগুলোর মাধ্যমেই পরীক্ষা সম্পন্ন হবে।  

পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে ফের বোলিং করতে দেখা যাবে সাকিবকে। একইসঙ্গে বোলিং নিয়ে তাকে দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

ট্যাগ: ক্রিকেট
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬