ব্যালন ডি’অর না পেলেও ফিফা বর্ষসেরার পুরস্কার পেলেন ভিনিসিয়ুস

১৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৭ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়ুস জুনিয়র

ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়ুস জুনিয়র © সংগৃহীত

কে জিতেবন ফিফা দ্য বেস্ট—ব্যালন ডি’অর জয়ী রদ্রি, নাকি ভিনি? ব্যালন ডি’অরের আগে যেমন তথ্য ফাঁস হয়েছিল, এবারও হয়েছে। সেবারের মতো এবারও ভিনিসিয়ুসকেই সেরার মুকুট পরিয়েছে সেই ফাঁস হওয়া তথ্য। কিন্তু ব্যালন ডি’অরের বেলায় তথ্য সত্য হয়নি, এবার তা সত্য হয়েছে। ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়ুস জুনিয়রকে ২০২৪ সালের ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে কাতারে অনুষ্ঠিত ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে তিনি এই সম্মাননা গ্রহণ করেন।

২০২৩-২৪ মৌসুমে ভিনিসিয়ুস দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। তার অসাধারণ নৈপুণ্যে রিয়াল মাদ্রিদ জিতেছে লা লিগা, স্প্যানিশ সুপার কাপ এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগ। চলতি মৌসুমের শুরুতে তিনি দলের হয়ে উয়েফা সুপার কাপও জিতেছেন। এই পারফরম্যান্সের কারণে তিনিই ব্যালন ডি’অর জয়ের অন্যতম দাবিদার ছিলেন। তবে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি তাকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতে নেন।

১৯৯১ সালে ফিফার এই বর্ষসেরা পুরস্কার দেওয়ার রীতি চালু হওয়ার পর রোমারিও, রোনালদো নাজারিও (তিনবার), রিভালদো, রোনালদিনহো (দুবার) ও কাকার পর ষষ্ঠ ব্রাজিলিয়ান হিসেবে পুরস্কারটি পেলেন ভিনিসিয়ুস। তবে ২০০৭ সালে কাকার পর এই পুরস্কার পাওয়া প্রথম ব্রাজিলিয়ান তিনিই।

এবারের ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কারের জন্য ভিনিসিয়ুসকে কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হয়েছে। তার প্রতিদ্বন্দ্বীদের তালিকায় ছিলেন রিয়াল মাদ্রিদের সতীর্থ দানি কারভাহাল, জুড বেলিংহাম, ফেদেরিকো ভালভার্দে এবং টনি ক্রুস। এছাড়া ছিলেন পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে, ইন্টার মিয়ামির লিওনেল মেসি, ম্যানচেস্টার সিটির রদ্রি এবং আর্লিং হালান্ড।

তবে সব প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে ২৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকাই জিতে নিয়েছেন সেরা খেলোয়াড়ের মুকুট। ভিনিসিয়ুসের এই অর্জন রিয়াল মাদ্রিদ ভক্তদের জন্য এক বিশেষ মুহূর্ত। দারুণ মৌসুম শেষে ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ হওয়া তার ক্যারিয়ারের অন্যতম বড় সাফল্য।

ট্যাগ: ফুটবল
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬