ক্রিকেটারের বয়স ১৬, দাম পেল ১ কোটি ৬০ লাখ

১৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৯ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
জি কমলিনী

জি কমলিনী © সংগৃহীত

আইপিএলের মেগা নিলামে রাতারাতি কোটিপতি বনে গিয়েছিলেন বিহারের বৈভব সূর্যবংশী। মাত্র ১৩ বছর বয়সী এই ক্রিকেটারকে ১ কোটি ৩০ লাখ রুপিতে কিনেছিল রাজস্থান রয়্যালস। এবার নারী আইপিএলের নিলামে বৈভবকেও ছাপিয়ে গেলেন জি কমলিনী। তাকে নিয়েও কাড়াকাড়ি কম হলো না। শেষ পর্যন্ত ১৬ বছর বয়সী এই ক্রিকেটারকে ১ কোটি ৬০ লাখ রুপিতে কিনেছে মুম্বাই ইন্ডিয়ান্স।

রবিবার বেঙ্গালুরুতে হয়েছে নারী আইপিএলের নিলাম। সেখানে কমলিনীর ভিত্তিমূল্য ছিল ১০ লাখ রুপি। তার নাম উঠতেই কাড়াকাড়ি শুরু হয় দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্সের। সময়ের সঙ্গে দাম চড়তে থাকে। শেষ পর্যন্ত ১ কোটি ৬০ লাখে তাকে কেনে মুম্বই।

মাত্র ১৬ বছর বয়সেই এই ক্রিকেটার ভারতের নারী ক্রিকেটে নজর কেড়েছে। তামিলনাড়ুর মেয়ে কমলিনী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি প্রতিযোগিতায় দ্বিতীয় সর্বাধিক রান করেছে। আটটি ম্যাচে ৩১১ রান করেছে সে। মেরেছেন ১০টি ছক্কা। তামিলনাড়ুকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা ছিল কমলিনীর।

ভারতের সিনিয়র দলে এখনও সুযোগ না পেলেও অনূর্ধ্ব-১৯ দলে ধারাবাহিক ভাবে ভালো খেলছে কমলিনী। ভারত-বি দলের হয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৯ রান করেছিল সে। বাঁহাতি এই ব্যাটার স্পিন বলও করতে পারে। তামিলনাড়ুর বয়সভিত্তিক প্রতিযোগিতায় উইকেটরক্ষক হিসেবেও দেখা গিয়েছে তাকে। সেই কারণেই এই অলরাউন্ডারকে নিতে ঝাঁপিয়েছে দলগুলো।

ট্যাগ: ক্রিকেট
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬