বিজয় দিবসে ছেলেদের পর জয় পেল মেয়েরাও

১৬ ডিসেম্বর ২০২৪, ০২:৩৮ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০০ PM
বয়সভিত্তিক ক্রিকেটে জয় এনেছে নারীদের ক্রিকেট দল

বয়সভিত্তিক ক্রিকেটে জয় এনেছে নারীদের ক্রিকেট দল © সংগৃহীত

বিজয় দিবসের আনন্দ যেন বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। আজ সকালে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম টি-টোয়েন্টিতে হারিয়েছে ছেলেদের জাতীয় ক্রিকেট দল। এবার বয়সভিত্তিক ক্রিকেটে জয় এনেছে নারীদের ক্রিকেট দলও। 

সোমবার (১৬ ডিসেম্বর) অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়েছে তারা। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে ওভার কমে ১৭ ওভার করে খেলা হয়েছিল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১২২ রান তুলেছিল ইয়াং টাইগ্রেসরা। রান তাড়ায় লঙ্কান মেয়েরা থামল ৮ উইকেটে ৯৪ রানে।

১২৩ রানের লক্ষ্যে খেলতে নেমে সুমাইয়া ফারজানাদের দারুণ বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কান মেয়েরা। শেষ পর্যন্ত অলআউট না হলেও একশ’র নিচেই আটকে যায়।

দলের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ওপেনার সানজানা কাভিন্দির। ১৩ বলে ২১ রান করেছেন এই ব্যাটার। অন্যদিকে, অধিনায়ক সুমাইয়া ১২ রানে ৩টি এবং ফারজানা ও নিশিতা আক্তার ২টি করে উইকেট শিকার করেন।

এর আগে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে শূন্য রানেই প্রথম উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এরপর যদিও ছোট ছোট ইনিংসে ঘুরে দাঁড়ায় মেয়েরা। সাদিয়া আক্তার করেন সর্বোচ্চ ২৫ বলে ৩১ রান। এ ছাড়া আফিয়া আশিমা ২৩ বলে ২৫, সুমাইয়া আক্তার ২১ বলে ২৪, এবং মোসাম্মৎ ইভা ১৯ বলে ১৮ রান করেন।

বয়সভিত্তিক এই এশিয়া কাপের ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। পরবর্তী ম্যাচে আগামীকাল স্বাগতিক মালয়েশিয়ার মুখোমুখি হবে সুমাইয়ারা। 'এ' গ্রুপে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, পাকিস্তান ও নেপাল।

প্রতি গ্রুপ থেকে দুইটি করে দল পাবে সুপার ফোরের টিকেট। পরে সেরা দুই দলকে নিয়ে আগামী ২২ ডিসেম্বর হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে কুয়ালালামপুরের বায়োইমাস ক্রিকেট ওভাল মাঠে।

ট্যাগ: ক্রিকেট
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬