৬ গোলের ম্যাচ ড্র করে শীর্ষে ওঠার সুযোগ হারাল রিয়াল

১৫ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
ভায়েকানোর বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ

ভায়েকানোর বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ © সংগৃহীত

ভায়েকানোর এই মাঠটি রিয়াল মাদ্রিদের জন্য ‘অপয়া’ই বলা যায়। এই মাঠে আগের চার ম্যাচের তিনটিতেই পয়েন্ট হারাতে হয়েছিল। ফলে এই ম্যাচে জয়ের জন্য মরিয়া ছিল তারা। প্রতিপক্ষের জালে তিনবার বল পাঠায়ও। একবার এগিয়েও গিয়েছিল। কিন্তু শেষ হাসিটা চওড়া হলো না। রায়ে ভায়েকানোর ঘরের মাঠে ৩-৩ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হলো কার্লো আনচেলত্তির শিষ্যদের।

শনিবার রাতে ম্যাচ শুরুর পঞ্চম মিনিটেই পিছিয়ে পড়ে রিয়াল। সতীর্থের বাড়ানো ক্রসে অনেকটা ফাঁকায় দাঁড়িয়ে থাকা উনাই লোপেজ হেড দিয়ে বল জালে জড়ান। চার মিনিট পরই অবশ্যই ভায়েকানোর লিড দ্বিগুণ হতে পারত। তবে পেনাল্টি স্পটের কাছ থেকে নেওয়া শটটি ডি ফ্রুতোস লক্ষ্যে রাখতে পারেননি। এভাবে প্রথমার্ধের বেশিরভাগ সময়জুড়ে রিয়ালের রক্ষণকে ব্যস্ত রাখে ভায়েকানো।

রিয়ালও এর আগে সমতায় ফেরার সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছে। এরই মধ্যে নতুন করে গুছিয়ে আক্রমণে ওঠার আগেই ম্যাচে দ্বিতীয় ধাক্কা খায় কার্লো আনচেলত্তির শিষ্যরা। ৩৬তম মিনিটে ঘানার ডিফেন্ডার আবদুল মুমিন কর্নার থেকে উড়িয়ে আসা বল আড়াআড়ি হেডে জাল খুঁজে নেন। এর মিনিট তিনেক পর রিয়াল ব্যবধান কমায় ভালভার্দের গোলে। উরুগুয়ের মিডফিল্ডার ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে পোস্ট ঘেঁষে জালকে ঠিকানা বানান। ক্লাবটির জার্সিতে চলতি মৌসুমে এটি তার চতুর্থ গোল।

Real Inner

ভায়েকানোর বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ

বিরতির আগমুহূর্তেই স্বস্তি ফেরে রিয়াল শিবিরে। ৪৫তম মিনিটে রদ্রিগোর দারুণ ক্রসে চমৎকার হেডে বেলিংহাম গোল করেন। এ নিয়ে লা লিগায় টানা ছয় ম‍্যাচেই জালের দেখা পেলেন এই ইংলিশ মিডফিল্ডার। বিরতি থেকে ফেরার পর ৫৬ মিনিটে লিডও নেয় সফরকারীরা। ডি-বক্সের বাইরে বল পেয়ে জোরালো শটে সেপ্টেম্বরের পর প্রথম গোল করেন রদ্রিগো গোয়েস। ব্রাজিল ফরোয়ার্ডের শট ভায়েকানোর এক ডিফেন্ডারের পায়ে লেগে একটু দিক পাল্টে জড়ায় জালে।

তবে রিয়ালের স্বস্তি টিকেছে কেবল ৮ মিনিট। ৬৪তম মিনিটে ভায়েকানোর ইসি পালাজন সতীর্থে বাড়ানো ক্রস ছুটে গিয়ে ফিনিশিং দিয়ে ম্যাচের স্কোরলাইন ৩-৩ করেন। এরপর দুই দলই সুযোগ পেলেও আর জালের দেখা পায়নি। ফলে জয়বঞ্চিত হয়েই মাঠ ছাড়ে রিয়াল।

এ ড্রয়ে ১৭ ম‍্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে লা লিগায় ২ নম্বরেই থাকছে রিয়াল। সমান ম‍্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে চূড়ায় বার্সেলোনা। টানা দ্বিতীয় ম্যাচেই বার্সাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করল।

ট্যাগ: ফুটবল
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল শিশু, ধাক্কা দিয়ে প্রাণ নিল অটোরিক…
  • ০১ এপ্রিল ২০২৬
হলের সিট বরাদ্দে সময়সীমা নির্ধারণ ও নীতিমালা প্রণয়নে ডাকসু …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence