গুগল সার্চে শীর্ষে এক মুসলিম ফুটবলার, তিনি কে জানেন?

১৪ ডিসেম্বর ২০২৪, ১০:০৯ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:৩২ PM
লামিনে ইয়ামাল

লামিনে ইয়ামাল © সংগৃহীত

বর্তমান স্প্যানিশ দলের সেরা তারকা ১৭ বছরের এক কিশোর, শুধু স্পেন নয়, বিশ্ব ফুটবলের যেন এক বিস্ময়, তার নাম লামিনে ইয়ামাল। ২০২৪ সালে বিশ্বের খ্যাতিমান সব ফুটবলারদের পেছনে ফেলে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে ১৭ বছর বয়সী ইয়ামালকেই। 

প্রতি বছরের শেষ দিকে ইয়ার ইন সার্চ রিপোর্ট প্রকাশ করে গুগল। মূলত বিশ্বজুড়ে লোকেরা যে সকল বিষয়গুলো খোঁজার চেষ্টা করে তার একটি তালিকা তৈরি করে কোম্পানিটি। যেখানে দেখা গিয়েছে, ফুটবলারদের মধ্যে মানুষজনের আগ্রহের শীর্ষে আছেন ইয়ামাল।

অ্যাথলেটদের সেরা দশে মোট তিনজন ফুটবলার রয়েছেন। তিনজনই স্পেনের। ইয়ামালের জাতীয় দলে সতীর্থ নিকো উইলিয়ামসের অবস্থান ছয় নম্বরে। ১০ নম্বরে আছেন চলতি বছরের ব্যালন ডি'অর জয়ী ও ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার রদ্রি।

তবে সবমিলিয়ে অ্যাথলেটদের মধ্যে তিন নম্বরে আছেন এই স্প্যানিশ তরুণ। যেখানে এক নম্বরে আছেন অলিম্পিকে স্বর্ণপদক পাওয়া আলজেরিয়ান বক্সার ইমানে খেলিফ। তার লিঙ্গ পরিচয় নিয়ে অনেক দিন থেকেই চলছে নানা বিতর্ক। যে কারণে আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি।

তারপরই আছেন কিংবদন্তি বক্সার মাইক টাইসন। ১৯ বছর পর রিংয়ে ফিরে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। চার নম্বরে আমেরিকান জিমনাস্ট সিমনে বাইলস। তার পর আছেন বক্সার জ্যাক পল। সেরা দশে দুইজন ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও শশাঙ্ক সিং আছেন যথাক্রমে সাত ও নয় নম্বরে।

স্পেনের মাটারা প্রদেশে এক উদ্বাস্তু মুসলিম পরিবারে জন্ম ইয়ামালের। তার বাবা মরক্কোর মানুষ। মা আফ্রিকার ছোট্ট দেশ নিরক্ষীয় গিনির। নানা চড়াই-উতরাই পেরিয়ে আজকের অবস্থানে এসেছেন ইয়ামাল।

২০১৪ সাল থেকে বার্সেলোনায় স্থায়ীভাবে থাকতে শুরু করে ইয়ামালের পরিবার। তখন তাকে ৭ বছর বয়সে ভর্তি করানো হয় বার্সেলোনার ফুটবল অ্যাকাডেমিতে। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে বার্সেলোনার হয়ে মাঠে নেমে রেকর্ড করেন তিনি। এরপর স্পেনের বয়সভিত্তিক দলের হয়ে প্রতিভার পরিচয় দেওয়া ইয়ামালকে ছোট বয়সেই জাতীয় দলের হয়ে খেলার প্রস্তাব দিয়েছিল মরক্কোর ফুটবল সংস্থা। তবে ইয়ামাল বেছে নিয়েছেন নিজের জন্মভূমিকে। স্পেনের জাতীয় দলের এখন অন্যতম সেরা খেলোয়াড় এই ইয়ামাল।

ট্যাগ: ফুটবল
জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবি বামপ…
  • ১৪ মে ২০২৬
পাহাড়ে নিয়ে স্কুল ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ, অপরজনের শ্লীলতা…
  • ১৪ মে ২০২৬
ঢাবিতে ভর্তি হতে গিয়ে কাগজপত্র হারিয়ে ফেলেছিলেন প্রধানমন্ত্…
  • ১৪ মে ২০২৬
তারেক রহমান ঢাবিতে পড়ছেন— ওই সময়েই জানতেন ড. আসিফ নজরুল
  • ১৪ মে ২০২৬
মধ্যরাতে ঢাবির এক হলের ছাত্রীদের বিক্ষোভ
  • ১৪ মে ২০২৬
শিক্ষার্থীদের আন্দোলন ‘হাইজ্যাক’ করল ছাত্র ইউনিয়ন, অভিযোগ ছ…
  • ১৪ মে ২০২৬