কারচুপি করে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় দাবাড়ু!

১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২১ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:৩২ PM
গুকেশ ডোমারাজু

গুকেশ ডোমারাজু © সংগৃহীত

সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছিলেন ভারতের গুকেশ ডোমারাজু। প্রথম ভারতীয় হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়েন তিনি। ১৮ বছর বয়সী গুকেশ জিতেছেন৭.৫-৬.৫ স্কোরে। কিন্তু তার এ অভাবনীয় অর্জন নিয়ে উঠেছে বিতর্ক।

রাশিয়ার দাবা সংস্থার প্রধান আন্দ্রে ফিলাতভ অভিযোগ করেছেন, ডিং লিরেন ইচ্ছাকৃতভাবে ম্যাচ হেরেছেন। যে কারণে ফিডেকে তদন্ত শুরু করতে অনুরোধ করেছেন তিনি। এক সংবাদ সংস্থা এমনটা জানিয়েছে।

ফিলাতভের দাবি, ম্যাচের স্বচ্ছতা নিশ্চিত করা ও প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে আন্তর্জাতিক দাবা ফেডারেশনের (এফআইডিই) অধিকতর তদন্ত প্রয়োজন।

ফিলাতভ অভিযোগ করে বলেন, ‘বিশ্বচ্যাম্পিয়নশিপের শেষ ম্যাচ সকলকে অবাক করে দিয়েছে। চীনের দাবাড়ু যেভাবে হেরেছেন তা সন্দেহজনক। এটা নিয়ে ফিডের তদন্ত করা উচিত। লিরেন ম্যাচটা যে জায়গা থেকে হেরেছে, তা একজন প্রথম শ্রেণীর দাবাড়ুর পক্ষেও হারা কঠিন। চীনের দাবাড়ুর এই হার ইচ্ছাকৃত বলে মনে হচ্ছে।’

গতকাল (বৃহস্পতিবার) বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশ হারিয়ে দেন লিরেনকে। ১৪তম ক্লাসিক্যাল ম্যাচটি জিতেন ভারতীয় দাবাড়ু। ১৩তম ম্যাচ শেষে দু’জনের পয়েন্ট সমান ছিল। শেষ ম্যাচ জিততেই সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন হন গুকেশ।

জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবি বামপ…
  • ১৪ মে ২০২৬
পাহাড়ে নিয়ে স্কুল ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ, অপরজনের শ্লীলতা…
  • ১৪ মে ২০২৬
ঢাবিতে ভর্তি হতে গিয়ে কাগজপত্র হারিয়ে ফেলেছিলেন প্রধানমন্ত্…
  • ১৪ মে ২০২৬
তারেক রহমান ঢাবিতে পড়ছেন— ওই সময়েই জানতেন ড. আসিফ নজরুল
  • ১৪ মে ২০২৬
মধ্যরাতে ঢাবির এক হলের ছাত্রীদের বিক্ষোভ
  • ১৪ মে ২০২৬
শিক্ষার্থীদের আন্দোলন ‘হাইজ্যাক’ করল ছাত্র ইউনিয়ন, অভিযোগ ছ…
  • ১৪ মে ২০২৬