২০২৪ সালে ৫ ম্যাচে ৬ রান, তবু লিটন অধিনায়ক কেন?

১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০৩ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১২ PM
লিটন দাস

লিটন দাস © সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ দিয়েই ওয়ানডের সঙ্গে ২০২৪ সালের হিসেব-নিকেশ চুকিয়ে ফেলছে বাংলাদেশ। অন্তত এই ম্যাচটা দিয়ে বছরে কিছু রান করার সুযোগ ছিল ব্যাটার ও কিপার লিটন দাসের। কিন্তু ক্যারিবিয়ানদের বিপক্ষে শেষ ওয়ানডেতে ০ (শূন্য) রানে আউট হওয়া লিটন এই বছরটাও শেষ করলেন ব্যর্থতা দিয়ে।

সিরিজের আগের দুই ম্যাচে লিটনের ব্যাট থেকে এসেছিল ২ ও ৪ রান। ২০২৪ সালেই এর বাইরে যে দুটি ওয়ানডে খেলেছেন লিটন, গত মার্চে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সেই দুই ম্যাচেও দুটি ডাক মেরেছিলেন!  এ বছর খেলা তার ৬ ম্যাচে রান সংখ্যা  ১, ০, ০, ২, ৪, ০।

ওয়ানডে ক্রিকেটে একদমই ফর্মে নেই লিটন দাস। টি-টোয়েন্টিতেও একই অবস্থা। সর্বশেষ ২১ ইনিংসে মাত্র একটি ফিফটি তার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ফের অধিনায়ক করা হয়েছে উইকেটকিপার–ব্যাটসম্যান লিটন দাসকে।

নির্বাচকদের সিদ্ধান্তের প্রচল সমালোচনা চলছে ক্রিকেটপাড়ায়। লিটনকে অধিনায়ক করার সমালোচনা করে অনেকেই বলছেন, ‘লিটন একদমই ফর্মে নেই। দলে কীভাবে তিনি জায়গা পেলেন, সেটিই অকল্পনীয়।’ ফর্মহীন লিটনকে যেন দল থেকে বাদ দেওয়া না হয়, এজন্য তাকে অধিনায়ক করা হয়েছে বলছেন তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও ইউটিউবে লিটনকে অধিনায়ক করায় ব্যাপক ক্ষোভ-সমালোচনা করছেন অনেকেই। বাজে ফর্মের জন্য যেখানে তিনি দল থেকে বাদ পড়বেন, সেখানে তাকে অধিনায়ক করায় অবাক হয়েছেন অনেকেই।

তিন সংস্করণ মিলিয়ে লিটন এর আগে বাংলাদেশকে ৯ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, এর মধ্যে ৪টিতে দল জিতেছে। টি–টোয়েন্টিতে তিনি একবারই নেতৃত্ব দিয়েছেন; ২০২১ সালে নিউজিল্যান্ড সফরে। অকল্যান্ডে হওয়া সেই ম্যাচে বাংলাদেশ ৬৫ রানে হেরে যায়। ব্যাট হাতে লিটন মারেন ‘গোল্ডেন ডাক’।

ট্যাগ: ক্রিকেট
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬