বছর শেষে যে সুখবর দিল নারী ফুটবল দল

১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৫ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১২ PM
বাংলাদেশ নারী ফুটবল দল

বাংলাদেশ নারী ফুটবল দল © সংগৃহীত

বাংলাদেশের ফুটবলে সবচেয়ে বড় সাফল্য এসেছে জাতীয় নারী দলের হাত ধরে। সম্প্রতি ঘরে তুলেছেন সাফ জয়ের পুরস্কার। এর সুবাধে র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়েছে সাবিনা খাতুনের দল।  

শুক্রবার (১৩ ডিসেম্বর) নারী ফুটবলের হালনাগাদকৃত নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। 

জানা যায়, নতুন প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে বাংলাদেশ নারী দল উঠে এসেছে ১৩২ নম্বরে, তাদের রেটিং পয়েন্ট ১০৯৭.৫৫। ২০২২ সালের পর এবারও তারা টানা দ্বিতীয়বার সাফজয় করেছেন। 

দক্ষিণ এশিয়া মহাদেশের শ্রেষ্ঠত্বের মঞ্চে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা। এর আগেও ২০২২ সালে একই প্রতিপক্ষকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতে ইতিহাস গড়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। 

উল্লেখ্য, চার মাস পর প্রকাশিত নতুন র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এক ধাপ করে উন্নতি হওয়ায় দুই ও তিনে উঠেছে স্পেন ও জার্মানি। এই দুই দলকে জায়গা দিতে দুই ধাপ নিচে নেমে গেছে ইংল্যান্ড। চার নম্বরে থাকা ইংল্যান্ডের পরেই আছে সুইডেন ও কানাডা। সাতে জায়গা পেয়েছে ব্রাজিল। এক ধাপ উন্নতি হয়েছে তাদেরও। ব্রাজিল শীর্ষ দশে জায়গা পেলেও আর্জেন্টিনা ৩৩ নম্বরে।

ট্যাগ: ফুটবল
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬