বাংলাদেশের বিরুদ্ধে শক্তিশালী দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৩ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১২ PM
এবার টি-টোয়েন্টি সিরিজ জিততে চায় ক্যারিবিয়ানরা

এবার টি-টোয়েন্টি সিরিজ জিততে চায় ক্যারিবিয়ানরা © সংগৃহীত

বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ দাপুটের সঙ্গে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। রীতিমতো টাইগারদের উড়িয়ে দিয়েছে তারা। এবার টি-টোয়েন্টি সিরিজ জিততে চায় ক্যারিবিয়ানরা। এ লক্ষ্যে টি-টোয়েন্টি সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে স্বাগতিকরা। 

আসন্ন তিন ম্যাচের সিরিজের দলে ফিরেছেন বিধ্বংসী ওপেনার জনসন চার্লস। চোট কাটিয়ে দলে সুযোগ মিলেছে তার। দলে ডাক মিলেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দাপুটে পারফর্ম করা মিডল অর্ডার ব্যাটার কেসি কার্টিরও। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিন ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট উইন্ডিজ।

স্কোয়াডে জায়গা হয়নি ওয়ানডে অধিনায়ক শাই হোপের। এ ছাড়াও জায়গা হয়নি অলরাউন্ডার শারফানে রাদারফোর্ড। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলতেই বাংলাদেশ সিরিজে নেই তারা। একই কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে খেলবেন না আকিল হোসেনও। তার বদলি হিসেবে দলে যোগ দেবেন জেইডেন সিলস। 

সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ১৬ ডিসেম্বর। বাকি দুই ম্যাচ ১৮ ও ২০ ডিসেম্বর। সবগুলো ম্যাচ কিংসটাউনে বাংলাদেশ সময় ভোর ৬টায় অনুষ্ঠিত হবে।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: রভম্যান পাওয়েল (অধিনায়ক), ব্রেন্ডন কিং, কেসি কার্টি, জনসন চার্লস, রস্টন চেজ, জাস্টিন গ্রেভস, টেরেন্স হাইন্ডস, আকিল হোসেন, আলজারি জোসেফ, এভিন লুইস, ওবেদ ম্যাকয়, গুড়াকেশ মোতি, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার।

ট্যাগ: ক্রিকেট
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬