ম্যাচ ফিক্সিংয়ের দায়ে সাকিবের দলের মালিক গ্রেপ্তার, পাঠানো হয়েছে রিমান্ডে

১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৭ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১২ PM
প্রেম ঠক্কর

প্রেম ঠক্কর © সংগৃহীত

ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দেয়ার অভিযোগে লঙ্কা টি টেন সুপার লিগের দল গল মারভেলসের মালিক প্রেম ঠক্কর গ্রেপ্তার হয়েছেন। এই দলেরই গল মারভেলসের হয়ে খেলছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, প্রেম ঠক্করকে গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) পাল্লেকেলে স্টেডিয়াম থেকে আটক করেছে লঙ্কান স্পোর্টস পুলিশ। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) কলম্বোর ম্যাজিস্ট্রেট কোর্ট তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। 

নিউজওয়্যার জানিয়েছে, লঙ্কা টি টেন সুপার লিগের দল গল মারভেলসের মালিক তার দলের এক বিদেশি খেলোয়াড়কে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। তবে সেই বিদেশি খেলোয়াড় তার প্রস্তাব নাকচ করে দেন এবং ফিক্সিং-বিরোধী ইউনিটের কাছে অভিযোগ দেন। এর প্রেক্ষিতে শ্রীলঙ্কার স্পোর্টস পুলিশ ইউনিটের সদস্যরা তাঁকে বৃহস্পতিবার রাতে আটক করেন।

এদিকে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে দেশে পিরতে পারছেন না সাকিব আল হাসান। জাতীয় দলে তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে আছেন শঙ্কায়। এই অবস্থায় বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ খেলে বেড়াচ্ছিলেন তিনি। তবে সেখানেও শেষ পর্যন্ত স্বস্তি পেলেন না।

ট্যাগ: ক্রিকেট
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬