অভিষেকে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন আমির জাঙ্গু

১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২২ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১২ PM
আমির জাঙ্গু

আমির জাঙ্গু © সংগৃহীত

রূপকথার মতো অভিষেক হলো ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার ও কিপার আমির জাঙ্গুর। অভিষেক ওয়ানডে রাঙিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরিতে। ম্যাচসেরা হয়েছেন। পাশাপাশি গড়েছেন দারুণ এক রেকর্ড।

বাংলাদেশের বিরুদ্ধে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার সঙ্গে একটি দারুণ রেকর্ড নিজের করে নিয়েছেন আমির জাঙ্গু। ওয়ানডে অভিষেকে এর আগে দ্রুততম সেঞ্চুরি ছিল দক্ষিণ আফ্রিকার রিজা হেনড্রিকস। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৮ বলে সেঞ্চুরি করেছিলেন এ প্রোটিয়া ওপেনার। তার চেয়ে ৯ বল কম খেলে সেঞ্চুরি করেছেন জাঙ্গু।

তালিকায় তিন নম্বরে থাকা নিউজিল্যান্ডের ব্যাটার মার্ক চাপম্যান ১০৩ বলে করেছিলেন অভিষেক ওয়ানডেতে সেঞ্চুরি। ২০১৫ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে করেছিলেন এই কীর্তি। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের সাবেক টপ অর্ডার ব্যাটার মাইকেল লম্ব অভিষেক ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন ১০৯ বলে।

সেন্ট কিটসে বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে ৮৬ রানে ৪ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দলের কঠিন সময়ে ৬ নম্বর ব্যাটার হিসেবে মাঠে নামেন জাঙ্গু। শুরুতে বেশ দেখেশুনে—প্রথম ১৯ বলে করেন ১০ রান। ২৫ তম বলে মারেন প্রথম চার। এই বাউন্ডারি দিয়েই খোলস ছেড়ে বের হলেন জাঙ্গু। অভিষেক ওয়ানডেতেই সেঞ্চুরি তুলে নিয়েছেন ৭৯ বলে।

ইনিংসের ৪৫ তম ওভারের তৃতীয় বলে আফিফ হোসেনকে লং অন দিয়ে ছক্কা মেরে জাঙ্গু পৌঁছে যান তিন অঙ্কের ঘরে। সঙ্গে সঙ্গে দারুণ এক রেকর্ডও হয়ে গেল—অভিষেক ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরি করলেন ২৭ বছর বয়সী এই উইন্ডিজ ব্যাটার। ১০৪ রানের ইনিংসে মেরেছেন ৬টি চার ও ৪টি ছক্কা।

ট্যাগ: ক্রিকেট
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬