বিয়ের একযুগ পূর্তিতে সাকিবকে নিয়ে যা বললেন শিশির

১২ ডিসেম্বর ২০২৪, ০২:০৫ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৪ PM
সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশির

সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশির © সংগৃহীত

কিংবদন্তি ক্রিকেটার সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের প্রেমকাহিনী যেন রূপকথার গল্পকেও হার মানায়। তাদের প্রথম পরিচয় ফেসবুকে, ইংল্যান্ডে হঠাৎ দেখা। সেখান থেকে বন্ধুত্ব ও প্রেম। তারপর ঘটা করে বিয়ের আয়োজন। তাদের বিয়ের দিনটার একটা বিশেষত্ব ছিল। তিনটি ‘১২’ মিলিয়ে সেই তারিখ ছিল—১২.১২.১২। তাদের সেই সুখী দাম্পত্যের ১২ বছর পূর্ণ হয়েছে। 

বিয়ের একযুগ পূর্তিতে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিবাহবার্ষিকীতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট করেছেন সাকিবপত্নী শিশির।

শিশির লিখেছেন, ‘যখন এটা লিখছি ঘড়ির কাটায় ঠিক রাত ১২টা ১২ মিনিট। ১২ বছর আগে ১২/১২/১২ তারিখ আমরা নিজেদের রূপকথার গল্পটা শুরু করেছিলাম। আমাদের প্রথম দেখা থেকে শুরু আমাদের বিয়ে এবং আলহামদুলিল্লাহ, সবচেয়ে সুন্দর একটা পরিবার গঠনের মাধ্যনে। হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে আর হৃদয়ের বন্ধনে থেকে সময়গুলো দুজনে পার করেছি। প্রতিশ্রুতি ছিল একসঙ্গে সারাজীবন থাকার, কখনো কেউ কাউকে ছেড়ে না যাওয়ার। আমার প্রতি তোমার ভালোবাসার কোনো তুলনাই হয় না আর প্রতিটা দিনের জন্য আমি তোমাকে ভালোবাসি। নিজেদের জন্য ১২তম বার্ষিকীর শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ।’

২০১৫ সালে সাকিব-শিশির দম্পতির ঘর আলো করে আসে কন্যা সন্তান আলাইনা হাসান। আলাইনার পর জন্ম হয় মেয়ে ইরাম হাসানের। ২০২০ এর এপ্রিলে জন্মগ্রহণ করে ইরাম। এরপর ২০২১ এর মার্চে ছেলে ইজাহ আল হাসানের জন্ম হয়।

পরিবার নিয়ে এখন বেশিরভাগ সময়ই যুক্তরাষ্ট্রে থাকেন সাকিব। অবশ্য ক্রিকেট ক্যারিয়ারের শেষ সময়টা ভালো কাটছে না টাইগার এই অলরাউন্ডারের। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাকিবের দেশে ফেরাটাই অনেকটা অনিশ্চয়তায় পড়ে গেছে। এমনকী নিজের ক্যারিয়ারও থমকে গেছে। এরই মধ্যে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়ে ফেলেছেন।

ট্যাগ: ক্রিকেট
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬