সৌদি বিশ্বকাপ হবে সর্বকালের সেরা: রোনালদো 

১২ ডিসেম্বর ২০২৪, ০১:৩২ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৪ PM
সৌদি আরবের ঐতিহ্যবাহী পোশাকে কিংবদন্তি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো

সৌদি আরবের ঐতিহ্যবাহী পোশাকে কিংবদন্তি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো © সংগৃহীত

২০৩৪ সালে ফুটবল বিশ্বকাপের আয়োজকের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ফিফা। প্রায় ৯ বছর পরে হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে সৌদি আরব। মরুর দেশে হতে যাওয়া এই বিশ্বকাপকে ‘সর্বকালের সেরা’  হবে মনে করছেন কিংবদন্তি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।

সৌদি আরব ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের জন্য ইতোমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছে। বিশ্বকাপ সামনে রেখে নতুন করে ১১ স্টেডিয়াম বানানোর পরিকল্পনা আগেই হাতে নিয়েছে তারা।  দেশটি খরচ করছে বিলিয়ন বিলিয়ন ডলার। রোনালদো যেহেতু সৌদি আরবের ক্লাব আল নাসরে ২০২৩ সাল থেকে খেলছেন, মরুর দেশের বিপুল কর্মযজ্ঞ তার চোখ এড়াবে কী করে। সৌদিকে আয়োজক ঘোষণা করার পর নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে এক ভিডিওতে পর্তুগিজ ফরোয়ার্ড বলেন, ‘২০৩৪ সালে সর্বকালের সেরা বিশ্বকাপ হবে। এটা অসাধারণ। এর অবকাঠামো, স্টেডিয়াম, ভক্তদের জন্য সুবিধাসহ সব কিছুই দারুণ। এসব দেখে আমি অনেক খুশি।’

রোনালদোর মতে, দ্রুত এগোচ্ছে সৌদির ফুটবল। উত্থানের অংশ হতে পেরে উচ্ছ্বসিত তিনি বলেন, ‘সৌদির ফুটবল গত বছর খুব দ্রুত এগিয়েছে। পার্থক্য যদি দেখেন, এটা অসাধারণ। এই লিগে বিশ্বের সেরা সাত-আট ক্লাবের কয়েকটি আছে, যাদের হারানো কঠিন। খেলোয়াড়দেরও দ্রুত উন্নতি হয়েছে।’ 

দেশ হিসেবে সৌদি আরব এবং সেখানকার মানুষও অসাধারণ বলে মন্তব্য করেছেন সাবেক রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটটেড তারকা, ‘অসাধারণ দেশ। সৌদির মানুষ খুব ভালো। প্রতি বছর তারা ফুটবল, বক্সিংসহ বড় বড় ইভেন্ট আয়োজন করে। আমার মনে হয়, এখানকার ফুটবলের সম্ভাবনা খুবই উজ্জ্বল। আমি এর অংশ হতে পেরে খুশি।’  

ট্যাগ: ফুটবল
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬