প্রথমবার জাতীয় দলে ডাক পাচ্ছেন রিপন মন্ডল, ঘোষণা হতে পারে আজই

১০ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৬ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৮ PM
তরুণ পেসার রিপন মন্ডল

তরুণ পেসার রিপন মন্ডল © সংগৃহীত

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের চলমান ওয়ানডে সিরিজ শেষে মাঠে  গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওই সিরিজের জন্য এখনো দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, স্কোয়াড ঘোষণা করা হতে পারে আজ। 

বিসিবির একটি সূত্র জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো ডাক পেতে যাচ্ছেন তরুণ পেসার রিপন মন্ডল। এই তরুণের গতি, বাউন্স, আগ্রাসন এরমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও মুনশিয়ানা আছে তার।

এদিকে, টি-টোয়েন্টি সিরিজের দলে ফিরছেন শামীম পাটোয়ারীও। ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছেড়েছেন শামীম।

প্রসঙ্গত, ২০২২ সালের যুব বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলেছিলেন রিপন মন্ডল।  ৬ ম্যাচে ১৪ উইকেট নিয়ে রিপন জায়গা করে নিয়েছিলেন আইসিসির যুব বিশ্বকাপের সেরা দলে। সেবার ভালো পারফর্ম করায় এরপর থেকেই রয়েছেন বিসিবির রাডারে। সবশেষ ঘোষিত বিসিবির এইচপি দলেও জায়গা হয় এই তরুণ অলরাউন্ডারের। এরপর অস্ট্রেলিয়া সফরের দলেও ছিলেন। এখন জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় এই পেসার। 

ট্যাগ: ক্রিকেট
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬