এশিয়া কাপজয়ী যুবারা ফিরছেন আজ, পুরস্কার পাচ্ছেন কত টাকা?

০৯ ডিসেম্বর ২০২৪, ১১:৫২ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২০ PM
যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ দল

যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ দল © সংগৃহীত

ভারতকে গুঁড়িয়ে টানা দ্বিতীয়বার যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। টানা দ্বিতীয়বারের মতো যুব ক্রিকেটে এশিয়ার সেরা হলেন যুবারা। আজ সোমবার (৯ ডিসেম্বর) তাদের দেশে ফেরার কথা রয়েছে। 

জানা গেছে, আজ রাতে দেশে ফিরবেন ক্রিকেটাররা। সঙ্গে আসবেন কোচিং স্টাফের সদস্যরাও। হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত এগারোটায় এসে পৌঁছাবেন যুব দলের ক্রিকেটাররা।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিদেশে আছেন, তিনি দেশে ফিরলে ঘোষণা আসতে পারে পুরস্কারের। কত টাকা পুরস্কার ঘোষণা করা হবে, তা এখনো ঠিক হয়নি। এ ছাড়াও চ্যাম্পিয়নদের জন্য সংবর্ধনার আয়োজন করবে বিসিবি।

রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন জুনিয়র টাইগাররা। 

উল্লেখ্য, এর আগে গেল আসরে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপ উঁচিয়ে ধরেছিলেন মাহফুজুর রহমান রাব্বির দল। ওই সাফল্যের পর কাপজয়ী দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের বোনাস দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ট্যাগ: ক্রিকেট
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬