টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

০৮ ডিসেম্বর ২০২৪, ১১:১০ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২১ PM
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ © সংগৃহীত

দুবাইয়ে অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপের একাদশ আসরের ফাইনালে মাঠে নেমেছে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় বেলা ১১টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে  মাঠে নেমেছে বাংলাদেশ।

এর আগে রোববার (৮ ডিসেম্বর) টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ভারত।

শেষ খবর পাওয়া পর্যন্ত বারো ওভারে ৪৪ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন  মোহাম্মদ শিহাব ও আজিজুল হাকিম। এর আগে ৩৫ বলে ২০ রান করে আউট হয়েছেন জাওয়াদ আবরার ও ১৬ বলে এক রান করে আউট হয়েছেন কালাম সিদ্দিকী।

বাংলাদেশ একাদশ: জাওয়াদ আবরার, কালাম সিদ্দিকী, আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), মোহাম্মদ শিহাব জেমস, ফরিদ হাসান ফয়সাল (উইকেটরক্ষক), দেবাশীষ দেবা, সামিউন বাসির রাতুল, মারুফ মৃধা, রিজান হোসেন, আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমন।

আরো পড়ুন: মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ আজই, যা বলছে অধিদপ্তর

ভারত একাদশ: আয়ুশ মাত্রে, বৈভব সূর্যবংশী, আন্দ্রে সিদ্ধার্থ সি, মোহাম্মদ আমান (অধিনায়ক), কেপি কার্তিকেয়া, নিখিল কুমার, হরবংশ সিং (উইকেটরক্ষক), কিরণ চোরমলে, হার্দিক রাজ, চেতন শর্মা ও যুধাজিৎ গুহ।

উল্লেখ্য, গত আসরে প্রথমবারের মতো শিরোপা জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এবারের টুর্নামেন্টেও দলটি অপরাজিত থেকে ফাইনালে উঠেছে।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬