১৯ গোলের ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ

০৭ ডিসেম্বর ২০২৪, ০৬:২৫ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৩ PM
বাংলাদেশ-চীন ম্যাচের দৃশ্য

বাংলাদেশ-চীন ম্যাচের দৃশ্য © সংগৃহীত

অনূর্ধ্ব-২১ নারী এশিয়া কাপ হকিতে শক্তিশালী চীনের বিপক্ষে বড় ধাক্কা খেল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে ১৯-০ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে যুবারা। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল চীনের দাপট।  

প্রথম কোয়ার্টারেই চীন ৬ গোল করে শুরু করে। দ্বিতীয় কোয়ার্টারে আরও ৪ গোল করে ড্রেসিংরুমে ফেরে। তৃতীয় কোয়ার্টারে ৪ গোলের পাশাপাশি শেষ কোয়ার্টারে ৫ গোল করে ম্যাচ শেষ করে ১৯-০ ব্যবধানে। ম্যাচজুড়ে চীনের আক্রমণ ঠেকাতে হিমশিম খেতে দেখা গেছে বাংলাদেশের মেয়েদের।  

এটি বাংলাদেশের নারী হকি দলের প্রথম এশিয়া কাপ অংশগ্রহণ। জুন মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠিত এএইচএফ কাপে রানার্সআপ হয়ে আসরটি নিশ্চিত করেছিল দলটি। তবে এশিয়ার শীর্ষ দলগুলোর সঙ্গে তাদের পার্থক্য প্রথম ম্যাচেই স্পষ্ট হয়ে উঠেছে।

আগামীকাল বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। এই ম্যাচেও বড় ব্যবধানের লড়াই হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নারীদের এই পরাজয়ের আগে অনূর্ধ্ব-২১ যুব এশিয়া কাপে বাংলাদেশের পুরুষ দল দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। বিশ্বকাপ নিশ্চিত করার পাশাপাশি পঞ্চম স্থান অর্জন করেছে তারা। 

স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
close