বাংলাদেশের বাঁচা-মরার ম্যাচ আজ, জয় পাবেন কি মেয়েরা?

০৭ ডিসেম্বর ২০২৪, ০১:০১ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৩ PM
বাংলাদেশ নারী দলকে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে জিততেই হবে

বাংলাদেশ নারী দলকে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে জিততেই হবে © সংগৃহীত

মিরপুরে ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে ধবলধোলাই করেছিল বাংলাদেশের মেয়েরা। সিলেটে টি-টোয়েন্টি সিরিজে সেই ছন্দ আর থাকেনি। প্রথম ম্যাচেই নিগার সুলতানা জ্যোতির দল হেরেছে ১২ রানে। এবার সিরিজ বাঁচাতে আইরিশদের বিপক্ষে ২য় টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট। সিরিজে টিকে থাকতে হলে বাংলাদেশ নারী দলকে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে জিততেই হবে।

শনিবার (৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

এর আগে প্রথম ম্যাচে আশা জাগিয়েও হারতে হয়েছে বাংলাদেশকে। ১৭০ রানের টার্গেটে নেমে শতরানের রেকর্ড জুটির পরও জিততে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। তাই সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগ্রেসদের সামনে।

সিরিজে ফেরার বিষয়ে ইতিবাচক জাহানারা আলম বলেন, প্রথম ম্যাচে কিছু ভুলের জন্য আমরা জয় পাইনি। তবে এটি (প্রথম ম্যাচ) আমাদের বড় সংগ্রহের একটি উদাহরণ। আমাদের আরও দুই-তিনজন মিলে যদি রান করতে পারে তাহলে ছয়-সাতজন মিলে বড় লক্ষ্য তাড়া করার সামর্থ্য রাখি।

পেসার জাহানারা আলমের প্রত্যাশা, ভুলগুলোকে শুধরে জয়ে ফিরবে লাল-সবুজের প্রতিনিধিরা। পাশাপাশি মিডল অর্ডার ব্যাটারদের প্রতিও আস্থা রাখছেন তিনি।

ট্যাগ: ক্রিকেট
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬