পাকিস্তানকে ১১৬ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, এশিয়া কাপের ফাইনালের পথে যুবারা

০৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৫ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৫ PM
উইকেট শিকারের পর উল্লাস বাংলাদেশি যুবাদের

উইকেট শিকারের পর উল্লাস বাংলাদেশি যুবাদের © সংগৃহীত

যুব এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে শুরুটা দারুণ হয়েছে বাংলাদেশের। পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইনকে মাত্র ১১৬ রানে গুটিয়ে দিয়ে বোলাররা নিজেদের কাজটা করে দিয়েছেন। এবার ব্যাটারদের দায়িত্ব। ব্যাট হাতে ১১৭ রান করতে পারলে টানা দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টটির ফাইনালে উঠতে পারবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 

শুক্রবার (৬ ডিসেম্বর) দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান। টস হেরে ব্যাট করতে নেমে ৩৭ ওভারে ১১৬ রান করে অলআউট হয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। 
 
ব্যাটিংয়ে নেমে শুরুতেই মারুফ মৃধার তোপের মুখে পড়ে পাকিস্তান। ফর্মে থাকা পাক দুই ওপেনারকেই সাজঘরে ফেরান মারুফ। তৃতীয় উইকেটে মোহাম্মদ রিয়াজউল্লাহকে নিয়ে ৪২ রানের জুটি গড়েন অধিনায়ক সাদ বেইগ। পাকিস্তানের পুরো ইনিংসে সেটিই ছিল সর্বোচ্চ রানের জুটি।  
  
সাদকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ইকবাল ইমন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থেকে ৩৭ ওভারে অলআউট হয় পাকিস্তান। সাতে নামা ফারহান ইউসুফ ৩২ রান না করলে ১০০ পেরোনোই মুশকিল হয়ে যেত পাকিস্তানের জন্য। এটিই পাকিস্তানের ইনিংসের সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেছেন রিয়াজউল্লাহ।
 
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ইকবাল ইমন। দুটি উইকেট পেয়েছেন মারুফ মৃধা। একটি করে উইকেট গেছে আল ফাহাদ এবং দেবাশিস দেবার ঝুলিতে। 

যুব এশিয়া কাপের ফাইনালে ওঠার লক্ষে ব্যাটিং করছেন বাংলাদেশর যুবারা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ব্যাট হাতে দুই উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৪৮ রান। জযের জন্য ৩৯ ওভারে বাংলাদেশর দরকার মাত্র ৬৯ রান। আশা করা যায়, হেসেখেলেই পাকিস্তানকে হারিয়ে দেবেন যুবারা, ফাইনালে উঠবেন।

ট্যাগ: ক্রিকেট
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬