আইসিসির মাসসেরার লড়াইয়ে বাংলাদেশের সুপ্তা

০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:০০ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৬ PM
শারমিন আক্তার সুপ্তা

শারমিন আক্তার সুপ্তা © সংগৃহীত

দীর্ঘ সময় পর ২২ গজে ফিরে আলো ছড়ান শারমিন আক্তার সুপ্তা। আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে হওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ধারাবহিক ছিলেন তিনি। প্রতিটি ম্যাচে হেসেছিল সুপ্তার ব্যাট। তার অসাধারণ পারফরম্যান্সে আইরিশদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। দারুণ পারফরম্যান্সের প্রতিদান পেলেন সুপ্তা। আইসিসির নভেম্বর মাসের সেরা নারী ক্রিকেটারের তালিকায় মনোনয়ন পেয়েছেন তিনি। 

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) নভেম্বর মাসের সেরা ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে আইসিসি। নারী ক্রিকেটার ক্যাটাগরিতে সুপ্তা ছাড়াও মনোনয়ন পেয়েছেন দক্ষিণ আফ্রিকার নাদিনে ডি ক্লার্ক ও ইংল্যান্ডের ড্যানি ওয়েট-হজ। এ ছাড়া ছেলেদের সংক্ষিপ্ত তালিকায় আছেন ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ, পাকিস্তানের পেসার হারিস রউফ ও দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার মার্কো ইয়ানসন।

দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন শারমিন আক্তার। মাঝে সেরেছেন আম্পায়ার হওয়ার প্রশিক্ষণ। ফলে কেউ কেউ এ টপ অর্ডার ব্যাটারের শেষটা দেখে ফেলছিলেন। তবে সব জল্পনা-কল্পনা মাটি করে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রায় দেড় বছর পর মাঠে ফেরেন ডানহাতি এ ব্যাটার। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন। ঝলমলে পারফরম্যান্সের পর এবার তার সামনে এবার নতুন অর্জনের হাতছানি।

supta Inner

শারমিন আক্তার, নাদিনে ডি ক্লার্ক ও ড্যানি ওয়েট-হজ

আইরিশ মেয়েদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে খেলেন ৮৯ বলে ৯৬ রানের ক্যারিয়ার-সেরা ইনিংস। দ্বিতীয় ম্যাচে ৬৩ বলে করেন ৪৩ রান। নভেম্বরে শেষ হওয়া এ দুই ম্যাচের বিচারেই সংক্ষিপ্ত তালিকায় জায়গায় নেয় এ টপ অর্ডার। ডিসেম্বরে হওয়া সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে করেছিলেন ৭২ রান।

এর আগে গত বছরের নভেম্বরে টাইগ্রেসদের হয়ে প্রথমবারের মতো এই স্বীকৃতি অর্জন করেছিলেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। এবার সেরার লড়াইয়ে শেষ পর্যন্ত মনোনিত হলে বাংলাদেশ নারী দলের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এ মাইলফলক অর্জন করবেন শারমিন সুপ্তা।

ট্যাগ: ক্রিকেট
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬