আয়ারল্যান্ডকে উড়িয়ে দিতে চান বাংলাদেশের মেয়েরা, টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ

০৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫৬ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৬ PM
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের নারী ক্রিকেট দলের দুই অধিনায়ক

বাংলাদেশ ও আয়ারল্যান্ডের নারী ক্রিকেট দলের দুই অধিনায়ক © সংগৃহীত

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ড নারী দলকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ নারী দল। সেই আত্মবিশ্বাস নিয়ে এবার টি-টোয়েন্টিতে নামছে বাংলাদেশের মেয়েরা। আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে চান নিগার সুলতানা জ্যোতি।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টায়।

আসন্ন এই সিরিজ নিয়ে বাংলাদেশ অধিনায়ক বললেন, 'অবশ্যই সিরিজ জেতার তো চিন্তা থাকবেই। এখন আমরা অন্যরকম এক ছন্দে আছি। এই মোমেন্টাম ধরে রাখতে পারলে দলের জন্য ভালো হবে।'

জ্যোতি আরও বলেন, ‘আমি অনেক বেশি ইতিবাচক। আত্মবিশ্বাসী আছি, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী নই। কারণ আমাদের এমন একটা দল যে, যারা সম্মিলিত পারফর্ম করলে ম্যাচ জেতার সম্ভাবনা বেড়ে যায়। নেমেই জিতে যাব, তা কিন্তু নয়। ভালো ক্রিকেট খেলতে হবে।’ 

টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ৭ ডিসেম্বর হবের দ্বিতীয় টি-টোয়েন্টি। প্রথম ও দ্বিতীয় ম্যাচ শুরু হবে বেলা ২টায়। তৃতীয় টি-টোয়েন্টি হবে ৯ ডিসেম্বর, শুরু হবে সকাল ১০টায়।

ট্যাগ: ক্রিকেট
জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবি বামপ…
  • ১৪ মে ২০২৬
পাহাড়ে নিয়ে স্কুল ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ, অপরজনের শ্লীলতা…
  • ১৪ মে ২০২৬
ঢাবিতে ভর্তি হতে গিয়ে কাগজপত্র হারিয়ে ফেলেছিলেন প্রধানমন্ত্…
  • ১৪ মে ২০২৬
তারেক রহমান ঢাবিতে পড়ছেন— ওই সময়েই জানতেন ড. আসিফ নজরুল
  • ১৪ মে ২০২৬
মধ্যরাতে ঢাবির এক হলের ছাত্রীদের বিক্ষোভ
  • ১৪ মে ২০২৬
শিক্ষার্থীদের আন্দোলন ‘হাইজ্যাক’ করল ছাত্র ইউনিয়ন, অভিযোগ ছ…
  • ১৪ মে ২০২৬