বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে শক্তিশালী দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১০ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৬ PM
ওয়েস্ট ইন্ডিজ দল

ওয়েস্ট ইন্ডিজ দল © সংগৃহীত

জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনেই দুই দল তাদের ওয়ানডে সিরিজের দল চূড়ান্ত করল। সোমবার বাংলাদেশের পর ওয়েস্ট ইন্ডিজ তাদের স্কোয়াড ঘোষণা করেছে। তিন ম্যাচের সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের দলে প্রথমবার ডাক পেয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান আমির জাংগু। গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ থেকে বাদ পড়া জাস্টিন গ্রিভসকে ফেরানো হয়েছে।

সম্প্রতি ঘরোয়া সুপার ৫০ ওয়ানডে টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেলেন জাংগু ও গ্রিভস। ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর হয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ ৪৪৬ রান করেন জাংগু, তিন ফিফটি ও এক সেঞ্চুরি ছিল। পাঁচ ইনিংসে টানা তিন সেঞ্চুরিতে ১৩৩.৬৬ গড়ে ৪০১ রান করেন গ্রিভস। এ ছাড়া অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে ২০১ রানের জয়েও শতক হাঁকান তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে ২-১-এ জেতা ওয়ানডে সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন হেইডেন ওয়ালশ ও জুয়েল অ্যান্ড্রু। স্কোয়াডের বাকিরা জায়গা ধরে রেখেছেন।

আরও পড়ুন: ‘মেসি’ লেখা বুট পরে খেলবেন ১০ ফুটবলার, কেন?

অধিনায়ক শাই হোপ ও সহ-অধিনায়ক ব্র্যান্ডন কিং ব্যাটিং ইউনিটে নেতৃত্ব দেবেন। এ ছাড়া ব্যাটিং অর্ডারে শক্তি বাড়াতে আছেন এভিন লুইস, শিমরন হেটমায়ার, শেরফানে রাদারফোর্ড, কিসি কার্টি ও রোস্টন চেজ। ফাস্ট বোলিং ইউনিটে আছেন আলজারি জোসেফ ও শামার জোসেফ, আছেন জেইডেন সিলস ও ম্যাথু ফোর্ড। স্পিন বোলিং বিভাগের নেতৃত্বে গুডাকেশ মোটি।

আগামী ৮, ১০ ও ১২ ডিসেম্বর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

ওয়েস্ট ইন্ডিজ দল
শাই হোপ (অধিনায়ক), ব্রেন্ডন কিং (সহ-অধিনায়ক), কিসি কার্টি, রস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, শিমরন হেটমেয়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, এভিন লুইস, গুদাকেশ মোতি, শেরফানে রাদারফোর্ড, জায়ডেন সিলস ও রোমারিও শেফার্ড।

ট্যাগ: ক্রিকেট
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬