প্রথমবার ফাইফার পেলেন নাহিদ রানা, লিড পেল বাংলাদেশ

০৩ ডিসেম্বর ২০২৪, ১২:১৭ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৬ PM
নাহিদ রানা

নাহিদ রানা © সংগৃহীত

বাংলাদেশের সবচেয়ে গতিময় পেসার নাহিদ রানা। কিছুদিন আগেই তার টেস্ট ক্রিকেটে অভিষেক। তারপর একের পর এক চমক জাগাচ্ছেন, গতিতে ভড়কে দিচ্ছেন বিপক্ষ দলের ব্যাটারদের। এবার তার গতিতে তছনছ হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। প্রথমবার টেস্টে ৫ উইকেট শিকার করলেন এই পেসার।

দ্বিতীয় টেস্টে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। দুর্দান্ত বোলিং তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম ফাইফার। তাতে পুড়ে ছারখার ক্যারিবিয়ানরা। তার ৫ উইকেট শিকারে ১৪৬ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১৮ রানের লিড পেয়েছে টাইগাররা।  ৬১ রান খরচায় ৫ উইকেট তুলে নেন নাহিদ।   

জ্যামাইকা টেস্টে প্রথম ইনিংসে ১৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ১ উইকেট হারিয়ে ৭০ রান সংগ্রহ করে দ্বিতীয় দিন শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। টেস্টে পুরো নিয়ন্ত্রন ছিল ক্যারিবিয়াদের হাতে। তবে তৃতীয় দিনে স্বাগতিকদের লাগাম টেনে ধরেছে বাংলাদেশ। 

তৃতীয় দিনের প্রথম সেশনে ক্যারিবিয়ানদের ৭ উইকেট তুলে নিয়ে নিয়ন্ত্রন নেয় বাংলাদেশ। ক্রেইগ ব্রাফেট ৩৩ ও কাসি কার্টি ১৯ রান নিয়ে তৃতীয় দিনে খেলতে নামেন। দিনের শুরুতেই ব্রাফেটকে আউট করেন নাহিদ রানা। দলীয় ৮৫ রানে ১২৯ বলে ৩৯ রান করে ফিরে যান ব্রাফেট।

এরপর ৯৪ থেকে ১১৪ রানের মধ্যে আরো ৪ উইকেট তুলে নিয়ে ক্যারিবিয়ানদের বিপর্যয়ে ফেলে দেন টাইগার বোলাররা। কাভেম হজ ৩, অলিক আথানেজ ২, জাস্টিন গ্রেভস ২ ও জশুয়া ডি সিলভা ৫ রান করে সাজঘরে ফিরে যান। 

এরপর দ্রুতই আর দুই উইকেট হারায় ক্যারিবিয়ানরা। কার্টি ৪০ ও আলজারি জোসেফ ৭ রান করে আউট হন। এরপর শামার জোসেফকে সঙ্গে নিয়ে লড়াই করার চেষ্টা করেন কেমার রোচ। তবে দলীয় ১৩৬ রানে ১৫ বলে ৬ রান করে আউট শামার। শেষ ব্যাটার হিসেবে কেমার রোচ আউট হলে ১৪৬ রান অলআউট হয় স্বাগতিকরা।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬