‘মেসি’ লেখা বুট পরে খেলবেন ১০ ফুটবলার, কেন?

০২ ডিসেম্বর ২০২৪, ০১:৩৯ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৮ PM
 লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল

লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল © সংগৃহীত

বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের বাঁ পায়ের জাদুতে বিশ্বকে মাতিয়ে রাখছেন লিওনেল মেসি। মেসিকে নিয়ে আগ্রহের কোনো কমতি নেই ভক্তদের। এমনকি মেসি যে বুট পরে খেলেন সেটি নিয়েও আলোচনা চলে। মেসি যে বুট জোড়া পরে খেলেন, সেই বুটে মেসির নাম লেখা আছে। অ্যাডিডাস বিশেষ এই বুট তৈরি করেন শুধুই মেসির জন্য।

তবে গতকাল বার্সেলোনা-পালমাসের মধ্যকার ম্যাচে দেখা গেছে ভিন্ন এক চিত্র। চোট কাটিয়ে তখন বেঞ্চে বসে ছিলেন লামিনে ইয়ামাল। কিন্তু তার পায়ে যে বুট ছিল, সেই বুটে লেখা ছিল মেসির নাম!

আরও পড়ুন: একবিংশ শতাব্দীর সবচেয়ে কিপ্টে বোলিংয়ের রেকর্ড গড়লেন সেইলস

শুধু লামিনে ইয়ামালই নন, মেসি নামাঙ্কিত এই বুট পরবেন আরও ৯ ফুটবলার! কিন্তু মেসির নাম লেখা বুট ১০ জন ফুটবলার কেন পরবেন? এর পেছনে রয়েছে অন্য একটি কারণ।

অ্যাডিডাসের প্রচারণামূলক ‘মেসি+১০’ ক্যাম্পেইনের জন্য বিশেষ এই বুট পরবেন নির্বাচিত ১০ ফুটবলার। এর আগে ১০/১০, অর্থাৎ অক্টোবরের ১০ তারিখে ‘মেসি ডে’ বা মেসি দিবস পালন করে অ্যাডিডাস। ‘মেসি+১০’ও সেই উদ্যোগেরই অংশ।

Messi inner

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স থেকে নেওয়া

বিশেষ এই বুট পরে নারী-পুরুষ মিলিয়ে যে ১০ ফুটবলার খেলবেন, সেই ১০ জনকে মেসি নিজেই বাছাই করেছেন। ইয়ামাল ছাড়া অন্যরা হলেন ক্লদিও এচেভেরি, জেডিন শ, আন্তনিও নুসা, জোয়েল এনদালা, লিন্ডা কাইসেদো, ভিকি লোপেজ, কেনান ইলদিজ, আসান উয়েদরাওগো ও এলিয়েসে বেন সেগির।

আরও পড়ুন: চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবের খেলা নিয়ে যা বললেন বিসিবির সভাপতি

এ উদ্যোগ নিয়ে এর আগে মেসি বলেছিলেন, ‘ফুটবল আমার আবেগ। অ্যাডিডাসের সঙ্গে নিজের বুট নিয়ে আসতে পারাটা স্বপ্ন সত্যি হওয়ার মতোই। আমি এই তরুণদের প্রতি খুবই কৃতজ্ঞ যে, তারা এই বুট পছন্দ করেছে এবং এগুলো পরে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে।’

ট্যাগ: ফুটবল
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬