একবিংশ শতাব্দীর সবচেয়ে কিপ্টে বোলিংয়ের রেকর্ড গড়লেন সেইলস

০২ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৮ PM
জেইডেন সেইলস দুর্দান্ত বোলিং করেছেন

জেইডেন সেইলস দুর্দান্ত বোলিং করেছেন © সংগৃহীত

পুরো দিনেই রান হয়েছে ১৬৫। জ্যামাইকা টেস্টে দ্বিতীয় দিনে রান-খরা ঠিক কেমন ছিল, সেটা পরিষ্কার হয়ে যায় ওখানেই। বল হাতে দিনটা ছিল পেসারদেরই। স্বাগতিকদের হয়ে শামার জোসেফ ও জেইডেন সেইলস ছিলেন দুর্দান্ত। দ্বিতীয় দিনের সকালে বাংলাদেশের সর্বনাশটা করেছিলেন এই দুই বোলার। আর বাংলাদেশের হয়ে পিচে আগুন ঝরিয়েছিলেন গতি তারকা নাহিদ রানা।

তবে এর মাঝে সেইলসের বোলিংটাই আলোচনায় এসেছে আলাদা করে। দুর্দান্ত এক স্পেল করেছেন কিংস্টনের স্যাবাইনা পার্ক স্টেডিয়ামে। দিয়েছেন ১০ মেডেন। পেয়েছেন ৪ উইকেট। দিয়েছেন মাত্র ৫ রান। সঙ্গে একবিংশ শতকে এসে সবচেয়ে ইকোনমিকেল বোলিংয়ের রেকর্ডও নিজের করে নিয়েছেন এই ক্যারিবিয়ান বোলার।

প্রথম দিনে সেইলস বল করেছিলেন ৭ ওভার। তার মধ্যে মেডেন দিয়েছেন ৬টি। দ্বিতীয় দিনে এসে করেছেন ৮.৫ ওভার। তাতে ৩ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। লিটন দাস ও মেহেদী হাসান মিরাজকে ফিরিয়ে বাংলাদেশের মিডল অর্ডারের মেরুদণ্ড ভেঙেছেন। আর শেষে এসে তাসকিন আহমেদ ও নাহিদ রানার উইকেট নিজের ঝুলিতে পড়েছে। 

সব মিলিয়ে টাইগারদের বিপক্ষে সেইলসের ইকোনমি ছিল শূন্য দশমিক তিন এক ছয়। একবিংশ শতাব্দীর টেস্টে এক ইনিংসে এটাই সবচেয়ে কিপ্টে বোলিং। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন উমেশ ইয়াদাভ। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ ওভারের স্পেলে তার ইকোনমি ছিল শূন্য দশমিক চার দুই নয়। 

টেস্ট ক্রিকেট ইতিহাসে অবশ্য সেইলসের এই বোলিং ফিগার বেশ পিছিয়েই আছে। এই তালিকায় স্থানটা দখল করে আছেন ভারতের স্পিনার রমেশচন্দ্র নাদকার্নি। ১৯৬৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওভার প্রতি মাত্র শূন্য দশমিক এক পাঁচ রান দিয়েছিলেন এই ভারতীয়। ৩২ ওভার বল করে মেইডেন নিয়েছিলেন ২৭ টিতে। রান দিয়েছিলেন মাত্র পাঁচ। 

নাদকার্নি তালিকার তিনেও আছেন। দুইয়ে আছেন সেইলসেরই দেশের কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অলরাউন্ডার ১৯৫৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ১৪ ওভার বল করে ১১ ওভারেই রেখেছিলেন মেডেন।

ট্যাগ: ক্রিকেট
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬