ভারতের বিসিএলে ১৮ লাখে বিক্রি হলেন তামিম ইকবাল

০১ ডিসেম্বর ২০২৪, ১২:৩১ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১০ PM
তামিম ইকবাল

তামিম ইকবাল © সংগৃহীত

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয়তার এই সময়ে বিভিন্ন দেশ ব্যাপক হারে টুর্নামেন্ট আয়োজন করছে। তেমনই একটি টুর্নামেন্ট বিগ ক্রিকেট লিগ (বিসিএল)। ভারতের অখ্যাত সেই লিগেই এবার নাম লিখিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ১৫ হাজার ডলারে (প্রায় ১৮ লাখ টাকা) তাকে ড্রাফট থেকে দলে নিয়েছে এমপি টাইগার্স। 

শনিবার (৩০ নভেম্বর) এ টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। যেখানে মার্কি ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার ইরফান পাঠান, সুরেশ রায়না ও শেখর ধাওয়ান এবং শ্রীলঙ্কান অলরাউন্ডার তিলেকারত্নে দিলশান। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটার হার্শেল গিবস, ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটার লেন্ডল সিমন্স, ভারতের কেদার জাদব ও নামান ওঝারাও খেলার কথা রয়েছে।

আরও পড়ুন: ‘ডাক মারায়’ সবাইকে ছাড়িয়ে মুমিনুল

বিগ ক্রিকেট লিগ তাদের সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তাদের ড্রাফট থেকে দল পাওয়ার কথা জানিয়েছে। তামিমের এমপি টাইগার্স দলে সতীর্থ হিসেবে আছেন দিলশান মুনাবিরা, নামান ওঝা, স্টুয়ার্ট বিন্নি, পবন নেগি, অমিত মিশ্র, জতিন সাক্সেনা। এর মধ্যে জতিন ৫ লাখ রুপিতে দল পেয়েছেন।

Tamim

তামিম ইকবালকে ১৫ হাজার ডলারে নিয়েছে এমপি টাইগার্স

সাধারণত অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে লিজেন্ডস ক্রিকেট লিগের মতোই আয়োজন করা হয় এই বিগ ক্রিকেট লিগ। ভারতের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক দিলিপ ভেঙ্গসরকার লিগটির কমিশনার ও উইন্ডিজ কিংবদন্তি ও বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ আছেন সহসভাপতি হিসেবে।

আরও পড়ুন: সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার কী শেষ বলা যায়?

৬ দলের অংশগ্রহণে হবে বিগ ক্রিকেট লিগ। যেখানে প্রতিটি দল ১৮ সদস্য নিয়ে স্কোয়াড গঠন করতে হবে। লিগ পর্বে ১৫টি ম্যাচ, দুটি প্লে-অফ এবং ফাইনাল দিয়ে এর ফরম্যাট সাজানো হয়েছে। তবে টুর্নামেন্টটির সময়সীমা এখনো জানা যায়নি।

দীর্ঘদিন ধরে মাঠের বাইরে আছেন তামিম ইকবাল। গত বিপিএলের পর তাকে আর ২২ গজে দেখা যায়নি। মাঝে অবশ্য ইনজুরিতেও ছিলেন দেশসেরা এই ওপেনার। ১১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই লিগ দিয়ে তামিমের মাঠে ফেরার কথা রয়েছে।

ট্যাগ: ক্রিকেট
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬