‘ডাক মারায়’ সবাইকে ছাড়িয়ে মুমিনুল

০১ ডিসেম্বর ২০২৪, ১১:৩৪ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১০ PM
মুমিনুল হক

মুমিনুল হক © সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটে মুমিনুল হকের পরিচয়টা টেস্ট স্পেশালিষ্ট ব্যাটসম্যান হিসেবেই। টাইগারদের হয়ে সাদা পোশাকে সবচেয়ে সেঞ্চুরির রেকর্ডটাও তারই। তবে এবার মুমিনুলের নামের পাশে যুক্ত হলো বিব্রতকর এক রেকর্ড। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে শনিবার মাঠে নেমেছে বাংলাদেশ। কিংস্টনে এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগাররা। তবে ব্যাট হাতে শুরুটা হয়েছে খুবই বাজে। দলীয় ৮ রানেই আউট হন ওপেনার মাহমুদুল হাসান জয়। ১২ বলে ৩ রান করে কেমার রোচের বলে ক্যাচ তুলে দিয়ে আউট হন জয়। এরপর স্কোরবোর্ডে আর ২ রান যোগ হতে না হতেই আবার উইকেট হারায় বাংলাদেশ।

এবার আউট হন মুমিনুল হক। ৩ নম্বরে নেমে অভিজ্ঞ এই ব্যাটসম্যান দলের হাল ধরতে পারেননি, তাকেও ফিরিয়েছেন রোচই। আউট হওয়ার আগে ৬ বল খেললেও মুমিনুল রানের খাতা খুলতে পারেননি। আর তাতেই বিব্রতকর রেকর্ড হয়েছে তার।

আরও পড়ুন: যে কারণে আইপিএলে দল পাননি পৃথ্বী শ

টেস্টে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সব থেকে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ডটা এত দিন ছিল যোউথভাবে মোহাম্মদ আশরাফুল ও মুমিনুলের। তবে গতকাল ডাক মেরে এ রেকর্ড একেবারেই নিজের করে নিয়েছেন মুমিনুল।

টাইগারদের হয়ে সাদা পোশাকে সব থেকে বেশিবার শূন্য রানে আউট হওয়া ব্যাটসম্যান এখন মুমিনুল। তিনি ১২৮ ইনিংস খেলে ১৭ বার শূন্য রানে আউট হয়েছেন। আশরাফুল শূন্য রানে আউট হয়েছেন ১১৯ ইনিংস খেলে ১৬ বার।

এই দুজনের পর এ তালিকায় দুই বোলারের সঙ্গে আছেন মুশফিকুর রহিম। ১৭৪ ইনিংস খেলা মুশফিক টেস্টে শূন্য রানে আউট হয়েছেন ১৩ বার। ৮৬ ও ২৬ ইনিংস খেলে সমানসংখ্যক বার শূন্য রানে আউট হয়েছেন তাইজুল ইসলাম ও খালেদ হোসেন।

ট্যাগ: ক্রিকেট
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬