র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল কত নম্বরে

২৯ নভেম্বর ২০২৪, ১১:৫৯ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১২ PM
আর্জেন্টিনা ও ব্রাজিল দল

আর্জেন্টিনা ও ব্রাজিল দল © সংগৃহীত

কাতার বিশ্বকাপের পর থেকেই ধারাবাহিক আর্জেন্টিনা। যদিও বছরের শেষ আন্তর্জাতিক ফুটবলের সূচিতে প্রত্যাশিত সাফল্য পায়নি তারা। তারপরও ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে থেকেই বছর শেষ করতে যাচ্ছে লিওনেল মেসির দল। 

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) চলতি বছরের শেষ হালনাগাতকৃত র‌্যাঙ্কিংয়ের তালিকা প্রকাশ করেছে ফিফা। যেখানে শীর্ষে আছে বিশ্বচ্যাম্পিয়নরা। তালিকার শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন আসেনি।

এই মাসে খেলা দুই ম্যাচের প্রথমটিতে প্যারাগুয়ের মাঠে হেরে যায় আর্জেন্টিনা, ২-১ গোলে। সেই ধাক্কা সামলে ঘরের মাঠে পেরুর বিপক্ষে ১-০ গোলে জেতে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা। এতে তাদের রেটিং পয়েন্ট অবশ্য কিছুটা কমেছে।

আরও পড়ুন: বার্সার জন্মদিনে মেসির আবেগঘন বার্তা

তালিকায় ফ্রান্স আছে দুইয়ে। নিজেদের সবশেষ দুই ম্যাচেই জয় পাওয়া স্পেন ও ইংল্যান্ডের পয়েন্ট কিছুটা বেড়েছে, যথাক্রমে পরের দুটি স্থানে আছে দল দুটি।

এ ছাড়া পাঁচে আছে ব্রাজিল। লম্বা সময় ধরে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা সেলেসাওরা উন্নতি করতে পারেনি। এই মাসে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে ড্র করে আগের অবস্থানেই থাকছে তারা।

এক ধাপ করে এগিয়ে ছয়ে পর্তুগাল ও সাতে নেদারল্যান্ডস। দুই ধাপ নেমে ৮ নম্বরে বেলজিয়াম। আগের মতো নবম স্থানে ইতালি ও এক ধাপ এগিয়ে ১০ নম্বরে জার্মানি।

ট্যাগ: ফুটবল
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬