লামিনে ইয়ামাল পেলেন ‘গোল্ডেন বয়’ পুরস্কার

২৮ নভেম্বর ২০২৪, ১২:৪৩ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৪ PM
লামিনে ইয়ামাল

লামিনে ইয়ামাল © সংগৃহীত

বিশ্ব ফুটবলের এক বিস্ময় লামিনে ইয়ামাল। একের পর এক রেকর্ড গড়ছেন স্পেনের তরুণ এই ফুটবলার। ইতোমধ্যেই সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অনেক রেকর্ড গড়েছেন। এবার সে তালিকায় যোগ হলো আরও এক রেকর্ড। সবচেয়ে কমবয়সী ফুটবলার হিসেবে ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতেছেন ইয়ামাল।

গোল্ডেন বয় পুরস্কার দিয়ে থাকে ইতালির ক্রীড়া সংবাদমাধ্যম টাট্টোস্পোর্ট। ইউরোপের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিনিধিরা ভোত দিয়ে এ পুরস্কারজয়ী নির্বাচন করেন। এ পুরস্কার মূলত পেয়ে থাকেন ২১ বছরের কমবয়সী ফুটবলাররা। তবে এবারই প্রথম ১৭ বছর চার মাস বয়সের কোনো ফুটবলার এ পুরস্কার পেলেন।

এ পুরস্কার পাওয়ার দৌড়ে ইয়ামালের সঙ্গে আরও ছিলেন আলেহান্দ্রো গারনাচো, পাউ কুবারসি, কোবি মাইনু, স্যাবিনিও, এনদ্রিক, আর্দা গুলেররা। আগের মৌসুমে এই পুরস্কারটি জিতেছিলেন রিয়ালের অ্যাটাকিং মিডফিল্ডার জুড বেলিংহ্যাম।

গোল্ডেন বয় পুরস্কার পাওয়ার দৌড়ে জুরিদের দেওয়া ভোটে মোট পয়েন্ট ছিল ৫০০। ইয়ামাল ৪৮৮ ভোত পেয়ে এ পুরস্কার জিতেছেন। যেসব সংবাদমাধ্যমের প্রতিনিধি ভোট দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য জার্মানির বিল্ড, স্পেনের মার্কা ও মুন্দো দেপোর্তিভো, ইংল্যান্ডের দ্য টাইমস, ফ্রান্সের লেকিপ, পর্তুগালের এ বোলা, সুইজারল্যান্ডের ব্লিক।

চলতি বছরই ইউরো জিতেছেন ইয়ামাল। ইউরোতে স্পেনের জার্সিতে দুর্দান্ত খেলেছেন তিনি। সর্বকনিষ্ঠ তারকা হিসেবে ইউরোর ফাইনালে খেলেন তিনি, সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে গোলও করেন বার্সেলোনার হয়ে খেলা এই তরুণ। 

ট্যাগ: ফুটবল
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬