সুপ্তার ৪ রানের আক্ষেপ, বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ সংগ্রহ

২৭ নভেম্বর ২০২৪, ০১:৪৭ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৫ PM
শারমিন সুপ্তা ৪ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি

শারমিন সুপ্তা ৪ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি © সংগৃহীত

ফারজানা হকের পর দ্বিতীয় বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন শারমিন সুপ্তা। তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারলে বাংলাদেশের হয়ে দ্রুততম হান্ড্রেডের মালিক হতে পারতেন। তবে শেষ পর্যন্ত নার্ভাস নাইনটিজে কাটা পড়েছেন। এই ব্যাটারের ৮৯ বলে ৯৬ রানের ওপর ভর করে আয়ারল্যান্ডকে ২৫৩ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করে নিগার সুলতানা জ্যোতির দল। ওয়ানডেতে এটিই বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

এর আগে গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুরশিদা খাতুনের অপরাজিত ৯১ রানের ইনিংসে ভর করে ওয়ানডেতে ২৫০ রান করেছিল বাংলাদেশের মেয়েরা। সেটিই ছিল এত দিন টাইগ্রেসদের সর্বেোচ্চ দলীয় রানের রেকর্ড।

আরও পড়ুন: আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

ওয়ানডে বিশ্বকাপে চোখ রেখে ঘরের মাঠে আইরিশ মেয়েদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আজ (বুধবার) সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুর শের-ই-বাংলায় টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগে ব্যাট করতে নেমে ভালো শুরু এনে দেন দুই ওপেনার ফারজানা হক ও মুর্শিদা খাতুন। ওপেনিং জুটিতে তারা দুজনে মিলে স্কোরবোর্ডে যোগ করেন ৫৯ রান। ৬১ বলে ৩৮ রান করে মুর্শিদা আউট হলে ভাঙে তাদের জুটি। তবে অন্য প্রান্তে হাফ-সেঞ্চুরি তুলে নেন ফারজানা। চার বাউন্ডারিতে ১১০ বলে ৬১ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার।

এদিকে ফারজানা হকের পর দ্বিতীয় বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন শারমিন সুপ্তা। তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারলে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক হতে পারতেন তিনি। তবে শেষ পর্যন্ত ৯৬ রান করে ফ্রেয়া সার্জেন্টের বলে আর্লেন কেলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন শারমিন।

ট্যাগ: ক্রিকেট
বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬