গ্লোবাল সুপার লিগে উড়ন্ত সূচনা তানজিম সাকিবের

২৭ নভেম্বর ২০২৪, ১০:১৩ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৫ PM
জাতীয় দলের পেসার তানজিম হাসান সাকিব

জাতীয় দলের পেসার তানজিম হাসান সাকিব © সংগৃহীত

গ্লোবাল সুপার লিগে উড়ন্ত সূচনা করলেন জাতীয় দলের পেসার তানজিম হাসান সাকিব। প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজ দলের হয়ে খেলতে নেমেই পেয়েছেন ২ উইকেট। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের জার্সিতে নিজের প্রথম ওভারেই পেয়েছেন সাফল্য। তার এমন দুর্দান্ত স্পেলের দিনে জয় পেয়েছে গায়ানা। পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সকে ছয় উইকেটে হারিয়েছে দলটি। এ দিন ২০ রান খরচায় দুই উইকেট নেন গায়ানার বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিব।

তানজিমের পাশাপাশি গায়ানার হয়ে বল হাতে জ্বলে ওঠেন ডুয়ান প্রিটোরিয়াস এবং হাসান খান। ২১ রান খরচায় চার উইকেট নেন প্রিটোরিয়াস। ৩১ রান খরচায় দুই উইকেট নেন হাসান খান। তাদের দুর্দান্ত বোলিংয়ে ১৯.২ ওভারে ১২৫ রানে অলআউট হয় লাহোর।

লাহোরের ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে তুলে নেন তানজিম। প্রথম বলেই চার হজম করেন তিনি। তবে সেই ওভারের চতুর্থ বলে তানজিম পান উইকেটের দেখা। দারুণ এক ডেলিভারিতে মির্জা বাইগকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন তিনি। সেই ওভারে তিনি দেন মাত্র চার রান।

পরের ওভারের শুরুটা আবারও খারাপ হয় তানজিমের। তাকে টানা দুই বাউন্ডারি হাঁকান অ্যাডাম রসিংটন। যদিও পরের চার বলে তিনি কোনো রান দেননি। ইনিংসের ১২তম ওভারে আবারও আক্রমণে আসেন তানজিম।

এই ওভারে মাত্র ছয় রান হজম করেন তিনি। এর পর শেষ ওভারে মাত্র দুটি বল করার সুযোগ হয় তানজিমের। তার প্রথম বলে দুই রান নেয়ার পর দ্বিতীয় বলেই রস্টন চেজকে ক্যাচ দিয়ে ফেরেন সালমান মির্জা।

লাহোরের হয়ে ৪৫ বলে ৪৮ রান করেন টম অ্যাবেল। ১৯ বলে ২৫ রান আসে রসিংটনের ব্যাটে। লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৫ ওভারেই খেলা শেষ করে গায়ানা। ৪৩ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন দলটির উইকেটরক্ষক ব্যাটার শাই হোপ।

এ ছাড়া কিমো পল ১৩ বলে অপরাজিত ২৭, মঈন আলী ১৯ বলে ১৭, চেজ ৯ বলে ১৫ রান করেন। লাহোরের হয়ে দুটি করে উইকেট নেন সালমান এবং আসিফ আফ্রিদি।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬