যে কারণে আইপিলে দল পেলেন না মোস্তাফিজুর রহমান

২৬ নভেম্বর ২০২৪, ১১:১৩ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২১ PM
মোস্তাফিজুর রহমান

মোস্তাফিজুর রহমান © সংগৃহীত

বিশ্বের সব চেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লীগ আইপিএল। সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের সুবাদে আইপিএল নিয়ে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের আগ্রহ বেশি। এ ফ্র্যাঞ্চাইজি লীগে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সাকিব খেলেছেন অনেকবার, তারপর সবচেয়ে বেশি খেলেছেন ‘কাটার মাস্টার’ খ্যাত মোস্তাফিজ। কিন্তু এবারের আইপিএল নিলামে কোনো দল আগ্রহ দেখায়নি মোস্তাফিজকে নিয়ে। নিলাম শেষে তাই প্রশ্নটি উঠেছে, মোস্তাফিজ আইপিলে দল পেলেন না কেন?

এবার নিলামে মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। তাকেও সম্ভবত সমন্বয়ের মধ্যে না পড়ায় আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি দল। এ বছর টি-টোয়েন্টিতে দেশের হয়ে ১৮ ইনিংসে ২৭ উইকেট নেওয়া মোস্তাফিজের ইকোনমি রেট ৭.৫৮। গড় ১৯.১১ ও স্ট্রাইক রেট ১৫.১। বেশ ভালো পারফরম্যান্স করার পরও মোস্তাফিজকে কেন কোনো ফ্র্যাঞ্চাইজি দল নিল না, সেটি একটি প্রশ্ন হতে পারে। তবে গত মাসে ভারতের মাটিতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে মোস্তাফিজের পারফরম্যান্স তেমন ভালো ছিল না। ৩ ম্যাচে ৬৬টি বল করে ৪ উইকেট নিলেও দিয়েছিলেন ১২৪ রান। ইকোনমি রেট ছিল ১১.২৭! ভারতের মাটিতে এই সাম্প্রতিক পারফরম্যান্স মোস্তাফিজের ওপর থেকে ফ্র্যাঞ্চাইজিগুলোর মুখ ফিরিয়ে নেওয়ার কারণও হতে পারে।

২০১৬ সালে আইপিএলে অভিষেকের পর থেকে কোনো দলেই বেশি দিন খেলা হয়নি বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের। প্রথম আসরে চমক দেখালেও পরের আসরগুলোয় পারফরম্যান্স তত ভালো ছিল না তার। যার ফলে প্রতিবারই দল পাল্টাতে হয়েছে তাকে। সর্বশেষ দল চেন্নাইয়ে জায়গা হচ্ছে না তার। এ অবস্থায় ২০২৫ আইপিএলে দল পাননি এই কাটার মাস্টার।

সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটাল, চেন্নাই সুপার সুপার—২০১৬ সালে আইপিএলে অভিষেকের পর থেকে এ বছর সর্বশেষ আসর পর্যন্ত পাঁচটি ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন মোস্তাফিজুর রহমান। আইপিএলে নিজের ষষ্ঠ ঠিকানা খুঁজে পেলেন না মোস্তাফিজ।

ক্রিকেট বিশ্লেষকদের অভিমত, মোস্তাফিজুর রহমান টি-টোয়েন্টির জন্য আদর্শ পেসার। তবে তার বোলিংয়ে তেমন ভ্যারিয়েশন নেই। শুধু মাত্র কাটার ও স্লোয়ার দিয়ে বেশিদিন ঠিকে থাকা সম্ভব নয়। এজন্য তারা মোস্তাফিজকে তার বোলিং বৈচিত্র্যের দিকে মনোযোগ বাড়ানোর পরামর্শ দেন।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬