তাসকিনের ৬ উইকেট, জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩৩৪ রান

২৬ নভেম্বর ২০২৪, ০১:০০ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২১ PM

© সংগৃহীত

বড় ব্যবধানে পিছিয়ে থাকা সত্ত্বেও ইনিংস ঘোষণা করে চমকে দিয়েছিল বাংলাদেশ। তবে টাইগার বোলাররা সেই সিদ্ধান্ত সঠিক প্রমাণ করলেন। বিশেষ করে তাসকিন আহমেদ। একাই ৬ উইকেট তুলে নিয়েছেন এই ডানহাতি পেসার। আর তাতে অল্পতেই ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে দিয়েছে সফরকারীরা।  

অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় সেশনে উইন্ডিজের দ্বিতীয় ইনিংস থেমেছে ১৫২ রানে। আর তাতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৩৩৪ রানের। যা করতে হলে রেকর্ডই করতে হবে দলটাকে। টেস্টে চতুর্থ ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডটা ২১৭। জিততে হলে আজ আর আগামীকাল মিলিয়ে তার চেয়ে ১১৭ রান বেশি করতে হবে দলকে।

আজ দিনের শুরুতেই উইন্ডিজকে নাড়িয়ে দিয়েছিলেন তাসকিন। মিকাইল লুইস আর কেসি কার্টিকে ফিরিয়ে দিয়েছিলেন দুই অঙ্কে যাওয়ার আগেই। এরপরও শরিফুল ইসলাম ক্রেইগ ব্রাথওয়েটকে ফেরান। 

মাঝে ৫০ রানের জুটি গড়ে বাংলাদেশকে চোখরাঙানি দিচ্ছিলেন আলিক এথানেজ আর কেভাম হজ। হজকে ফিরিয়ে বাংলাদেশকে আবারও ব্রেকথ্রু এনে দেন তাসকিন। মিরাজ ফেরান ইনিংস সর্বোচ্চ ৪২ রান করা এথানেজকে। একটু পর প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান জাস্টিন গ্রিভসকে যখন তাসকিন সাজঘরে ফেরালেন, উইন্ডিজের রান তখন ৯৩, নেই হয়ে গেছে ৬টি উইকেট। 

জশুয়া সিলভা একটা প্রতিরোধের ইঙ্গিত দিচ্ছিলেন। তবে তাকে বড় কিছু করার আগেই ফেরান তাইজুল। এরপর আলজারি জোসেফও ১৭ রানের ছোট্ট এক ইনিংসে দলের স্কোরবোর্ডে যোগ করেছেন আরও কিছু রান, তাকে ফেরান মিরাজ। 

শামার জোসেফকে ফিরিয়ে ক্যারিয়ারের প্রথম ফাইফার তুলে নেন তাসকিন। একটু পর কেমার রোচকেও তিনি ফেরালে উইন্ডিজ অলআউট হয় ১৫২ রানে। বাংলাদেশের সামনে লক্ষ্যটা পড়ে ৩৩৪ রানের।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬