টি-টোয়েন্টিতে ৭ রানে অলআউট, লজ্জার রেকর্ড

২৫ নভেম্বর ২০২৪, ১১:১২ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২২ PM
নাইজেরিয়ার বিপক্ষে মাত্র ৭ রানেই অলআউট হয়ে যায় আইভরি কোস্ট

নাইজেরিয়ার বিপক্ষে মাত্র ৭ রানেই অলআউট হয়ে যায় আইভরি কোস্ট © সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের খেলায় লজ্জার রেকর্ড করেছে আইভরি কোস্ট। নাইজেরিয়ার বিপক্ষে মাত্র ৭ রানে অলআউট হয়েছে দলটি। আগে কম রানে অলআউট হওয়ার লজ্জার রেকর্ডটি ছিল ইসলে অব ম্যান ও মঙ্গোলিয়ার।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা মহাদেশের উপ-আঞ্চলিক বাছাইপর্বের ‘সি’ গ্রুপের ম্যাচে রবিবার নাইজেরিয়ার মুখোমুখি হয়েছিল আইভরি কোস্ট। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে সেলিম সালাউয়ের সেঞ্চুরিতে (৫৩ বলে ১১২ রান) ৪ উইকেটে ২৭১ রানের পাহাড় গড়ে নাইজেরিয়া। জবাবে ৭.৩ ওভারে ৭ রান তুলতেই গুটিয়ে যায় আইভরি কোস্ট। ২৬৪ রানে হারের ম্যাচে আইভরি কোস্টের ৭ ব্যাটসম্যানই রানের খাতা খুলতে পারেননি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার রেকর্ডটি ছিল ইসলে অব মানের। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে স্পেনের বিপক্ষে ১০ রানে অলআউট হয়েছিল দলটি। চলতি বছরের সেপ্টেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে ১০ রানে সব উইকেট হারিয়ে সে রেকর্ডে ভাগ বসায় মঙ্গোলিয়া। এবার লজ্জার এ রেকর্ড এককভাবে নিজেদের করে নিল আইভরি কোস্ট।

আরও পড়ুন: আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার এখন পন্ত

রবিবার লাগোসে আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ব্যাট হাতে ঝড় তোলেন নাইজেরিয়ার দুই ওপেনার সুলাইমন ও রানসেয়ে। দুজনের উদ্বোধনী জুটিতে ১২৮ রান পায় নাইজেরিয়া। ইনিংসের ১০ম ওভারের শেষ বলে সুলাইমন (২৯ বলে ৫০ রান) আউট হলেও সেঞ্চুরির পর স্বেচ্ছায় মাঠ ছাড়েন সেলিম সালাউ। শেষদিকে ইসাক ওকপের ২৩ বলে ৬৫ রানের ঝড়ে ২৭১ রানের বড় সংগ্রহ পায় নাইজেরিয়া।

রান তাড়ায় ওপেনার ওউয়েত্তারা মোহামেদ ৪ রান করেই ড্রেসিংরুমের পথ ধরেন। মজার বিষয়, এটাই আইভরিকোস্টের ব্যক্তিগত সর্বোচ্চ। এর বাইরে রানের খাতা খুলতে পেরেছেন আর মাত্র ৩ জন। প্রত্যেকেই করেছেন মোটে ১ রান করে। তাতে আন্তর্জাতিক ক্রিকেটে রানের হিসেবে তৃতীয় বৃহত্তম পরাজয় বরণ করে আইভরি কোস্ট।

ট্যাগ: ক্রিকেট
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬