১৯ বছরের আফগান স্পিনার নূরের চমক, ১০ কোটিতে কিনল চেন্নাই

২৫ নভেম্বর ২০২৪, ০৯:৫১ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আফগানিস্তানের স্পিনার নূর আহমেদ

আফগানিস্তানের স্পিনার নূর আহমেদ © সংগৃহীত

সৌদি আরবের জেদ্দায় প্রথমবারের মতো আয়োজিত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। টুর্নামেন্টটির আঠারোতম আসরের মেগা নিলাম চলবে দুই দিন। রবিবার (২৪ নভেম্বর) প্রথম দিনে চমক দেখালেন আফগানিস্তানের স্পিনার নূর আহমেদ। বাঘা বাঘা স্পিনারদের ছাড়িয়ে গেলেন ১৯ বছরের চায়নাম্যান এই স্পিনার। নিলামে তাকে ১০ কোটি রুপিতে কিনেছে চেন্নাই সুপার কিংস।

নূর আহমেদ চেন্নাই সুপার কিংসের জার্সিতে প্রতিনিধিত্বকারী প্রথম আফগান ক্রিকেটার হতে চলেছেন। নূরকে পেতে মুম্বাই ও গুজরাটের সাথে চেন্নাইয়ের ভালোই লড়াই হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সই প্রথম প্যাডল তোলে নূরকে পাওয়ার জন্য।

বেস প্রাইস ছিল ২ কোটি রুপি। নূর আহমদকে চিপকে আনতে চেন্নাই বড় খরচ করে। শেষ পর্যন্ত নূর আহমেদের দাম উঠল ১০ কোটি। নিজেদের স্পিন আক্রমণ আরও শক্তিশালী করল সিএসকে। চেন্নাইয়ে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজার সঙ্গী হলেন নূর। গেল তিন আসরে অবশ্য নূর আইপিএল খেলেন গুজরাট টাইটান্সের হয়ে। 

চেন্নাইয়ের পিচে অবশ্য ২০২৩ আইপিএলে চেন্নাইয়ের বিরুদ্ধে দাপট দেখান গুজরাটের হয়ে খেলা নূর। কোয়ালিফায়ার ম্যাচে ২৯ রান খরচায় দখলে নেন ১ উইকেট। এরপর ফাইনালে ৩ ওভার বল করে ১৭ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। 

নূর মেজর লিগ ক্রিকেটে সুপার কিংসের হয়ে খেলেন এবং সিপিএলে সেন্ট লুসিয়া কিংসের হয়ে ২০২৪ আসরে সর্বোচ্চ উইকেট শিকারী। ১২ ম্যাচ খেলা নূর ৬.১৯ ইকনোমিতে দখলে নেন মোট ২২ উইকেট। 

নূর আহমেদকে ছাড়াও প্রথম দিনের নিলাম থেকে চেন্নাই দলে ভিড়িয়েছে রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, রবিচন্দ্রন অশ্বিন, খলিল আহমেদ, রাহুল ত্রিপাঠি ও বিজয় শঙ্করকে। 

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬