১৫০ করেও ৪৬ রানের লিড পেল ভারত

২৩ নভেম্বর ২০২৪, ১১:১৩ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
অস্ট্রেলিয়াকে ১০৪ রানে অলআউট করেছে ভারত

অস্ট্রেলিয়াকে ১০৪ রানে অলআউট করেছে ভারত © সংগৃহীত

পার্থ টেস্টের প্রথম ইনিংসে ভারতের ১৫০ রানের জবাবে ১০৪ রানে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া। এতে ৪৬ রানের লিড পেয়েছে ভারত। মিচেল স্টার্কের উইকেটের পতনের মাধ্যমে শেষ হয় অসিদের প্রথম ইনিংস।

অস্ট্রেলিয়া গুটিয়ে যেতে পারত ১০০ রানের আগেই। কেননা ভারতীয় পেসারদের তোপে ৭৯ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলেছিল অসিরা। দশম উইকেটে স্টার্ক ও জস হ্যাজেলউডের ২৫ রানের জুটিতে কোনোমতে ১০০ পার করে অস্ট্রেলিয়া। এই জুটি করতে তাদের খেলতে হয়েছে ১১০ বল!

৫১তম ওভারের দ্বিতীয় বলে ভারতীয় পেসার হার্ষিত রানাকে উড়িয়ে মারতে যান স্টার্ক। ব্যাটের কানায় লেগে বল উড়াল দেয় আকাশে। এরপর জমা জয় উইকেটরক্ষক রিশাভ পান্তের গ্লাভসে। ১১২ বলে ২৬ রান করেন স্টার্ক। যা অস্ট্রেলিয়ার এই ইনিংসের সর্বোচ্চ। ৩১ বলে ৭ রানে অপরাজিত থাকেন হ্যাজেলউড।

এর আগে অস্ট্রেলিয়ার পেসারদের তোপে ১৫০ রানে অলআউট হয় ভারত। এত কম রান করেও ৪৬ রানের লিড পেয়ে ছোট একটি রেকর্ডও করলো ভারতীয়রা। প্রথম ইনিংসে ১৫০ বা তার কম রান করে টেস্টে ক্রিকেটের পঞ্চম সর্বোচ্চ রানের লিড পেল ম্যান ইন ব্লুজরা।

আরও পড়ুন: অ্যান্টিগা টেস্টে প্রথম দিনে বাংলাদেশের প্রাপ্তি ৫ উইকেট

আজ পার্থে ৭ উইকেটে ৬৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। আগের দিন ১৯ রানে অপরাজিত থাকা অ্যালেক্স কেরে আজ যোগ করতে পারেন কেবল ২ রান। জাসপ্রিত বুমরাহর বলে বিহাইন্ড দ্য উইকেটে পান্তের হাতে ক্যাচ হওয়ার আগে করেন ৩১ বলে ২১।

চেষ্টা করে পিচে টিকে থাকতে পারেননি নাথান লায়নও। ১৬ বলে ৫ রান করে রানার বলে ক্যাচ তুলে দেন লোকেশ রাহুলের হাতে। তখন অস্ট্রেয়িার দলীয় রান ৭৯। এরপর বাকি সবই করেন স্টার্ক।

এর আগে গতকাল শুক্রবার ১৫০ রানের জবাবে ব্যাট করতে নেমে নেমে জাসপ্রিত বুমরাহর নেতৃত্বাধীন ভারতীয় পেসারদের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। ১৯ রান তুলতে তারা হারিয়ে বসে ৩ উইকেট। একাই ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে চেপে ধরেন বুমরাহ।

আরও পড়ুন: স্টার্ক-হ্যাজলউডদের বোলিং তোপে ধুঁকছে ভারত

দলীয় ১৪ রানের মাথায় সাজঘরে ফেরেন অভিষিক্ত নাথান ম্যাকসুনে (১০)। এরপর এক ওভারে টানা দুই বলে উসমান খাজা (৮) আর স্টিভেন স্মিথকে (শূন্য) তুলে নেন বুমরাহ। টিকতে পারেননি ট্রাভিস হেডও (১৩ বলে ১১)। অভিষিক্ত পেসার রানার টেস্ট ক্যারিয়ারের প্রথম শিকার হন বাঁহাতি অসি ব্যাটার। মিচেল মার্শ ১৯ বল খেললেও করতে পারেন ৬ রান।

থিতু হয়ে থাকার প্রাণপণ চেষ্টা করেন মারনাস লাবুশেন। ৫২টি বল খেলেন তিনি। রান করেন মাত্র ২। প্যাট কামিন্সকে দাঁড়াতে দেননি বুমরাহ। ৫ বলে ৩ রান করে উইকেটরক্ষক রিশাভ পান্তের হাতে ক্যাচ হন অসি অধিনায়ক।

ভারতের হয়ে ৩০ রানে ৫ উইকেট শিকার করেন বুমরাহ, অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৩ উইকেটের দখল নেন হার্ষিত রানা ও ২ উইকেট নেন মোহাম্মদ সিরাজ।

ট্যাগ: ক্রিকেট
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬