জানা গেল আগামী তিন আইপিএলের সূচি

২২ নভেম্বর ২০২৪, ০২:১৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আইপিএল ট্রপি

আইপিএল ট্রপি © ফাইল ফটো

চলতি ২০২৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সামনে রেখে মেগা নিলাম বসতে যাচ্ছে সৌদি আরবের জেদ্দায়। মেগা নিলামের আগেই জানা গেল টুর্নামেন্টের দিনক্ষণ। দুই দিন ব্যাপী এই নিলাম আয়োজন চলবে আগামী ২৪-২৫ নভেম্বর।

শুধু তাই নয়, একই সঙ্গে তিন আইপিএলের সূচিও ফাঁস হয়ে গেল। আগামী তিন আসরের শুরু ও শেষের দিনক্ষণ ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এক প্রতিবেদনে এমনটাই দাবি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর। 

আইপিএলের পর্দা উঠবে আগামী ১৪ মার্চ। প্রায় দুই মাস ব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে ২৫ মে। পরের আইপিএলও কমবেশি একই সময়ে শুরু হবে। 

২০২৬ আইপিএল শুরু হতে পারে ১৫ মার্চ। ফাইনাল হতে পারে ৩১ মে। ২০২৭ সালের আইপিএল শুরু হবে ১৪ মার্চ এবং ফাইনাল হবে ৩০ মে। প্রতি বছরই ফাইনাল রাখা হয়েছে ভারতে সাপ্তাহিক ছুটির দিন রোববার। 

এবারের আসরে অনুষ্ঠিত হবে ৮৪টি ম্যাচ। ২০২৬ সালেও ৮৪টি ম্যাচই রাখা হয়েছে। তবে ২০২৭ সালে ম্যাচের সংখ্যা আরো বৃদ্ধি পাবে। সেই আসরে ৯৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

সাধারণত আন্তর্জাতিক ক্যালেন্ডার দেখে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মতামত নিয়ে আইপিএলের সূচি ঘোষণা করা হয়। তবে এবার সেই রীতিতে খানিক বদল এনে মেগা নিলামের আগেই টুর্নামেন্টের দিনক্ষণ জানিয়ে দেওয়া হলো। তাতে অবশ্য সুবিধা অনেকরকম।

নিলামের আগে টুর্নামেন্টের দিনক্ষণ জেনে যাওয়ায় বিদেশি ক্রিকেটারদের কখন পাওয়া যাবে, কখন পাওয়া যাবে না, সেটা স্পষ্ট হয়ে যাবে। সেই মতো নিলামের পরিকল্পনা করা যাবে। আবার ক্রিকেটাররাও এই সূচিমতো নিজেদের বোর্ডের সঙ্গে কথা বলে নিতে পারবেন।

আগামী ২৪ এবং ২৫ নভেম্বর আইপিএলের নিলাম। এ দু’দিনে ঠিক হবে, আগামী তিন বছর কোন কোন ক্রিকেটার কোন দলে খেলবেন। এবারের বড় নিলামের পর আগামী দু’বছর মিনি নিলাম হবে। সেখানে খুব বেশি ক্রিকেটারকে নিলামে তোলা হবে না। তাই প্রতিটি দল তিন বছরের লক্ষ্য নিয়ে দল তৈরি করবে। বোর্ডও তাই তিন বছরের জন্য আইপিএলের দিন জানিয়ে দিলো।

উল্লেখ্য, ২০২৫ আসরের জন্য আইপিএলের নিলামে নাম দিয়েছেন বাংলাদেশের ১৩ জন ক্রিকেটার।

সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন
  • ৩১ মার্চ ২০২৬
২১ বছর পূর্তিতে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ডাট…
  • ৩১ মার্চ ২০২৬
হোয়াটসঅ্যাপ চ্যাট হারানোর ভয়? ব্যাকআপ, রিস্টোর করবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার বিভিন্ন উপকরণ সরবরাহ শুরু
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিবেশীর ঘরের বিছানায় মিলল শিশুর মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলা
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence