বিপিএল মাতাতে আসছেন রাহাত ফতেহ আলী খান

২২ নভেম্বর ২০২৪, ১২:১৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
রাহাত ফতেহ আলী খান

রাহাত ফতেহ আলী খান © ফাইল ফটো

বাংলা‌দেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠান মাতাতে ঢাকায় আসছেন পাকিস্তানি কিংবদন্তি গায়ক রাহাত ফতেহ আলী খান। সাম্প্রতি অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (টুইটার) এক পোস্টে তিনি এ তথ্য জানান। 

পোস্টে তিনি লিখে‌ন, যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ হয়েছে। এ সময় বিপিএলের (বাংলা‌দেশ প্রিমিয়ার লিগ) উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানি কিংবদন্তি গায়ক রাহাত ফতেহ আলী খানের পারফরম্যান্সসহ পারস্পরিক স্বার্থের বিষয়গুলো আলোচনায় উঠে এসেছে।

এছাড়াও বিসিবির এক সূত্র নিশ্চিত করেছেন এবারের উদ্বোধনী অনুষ্ঠানে সুরের মুর্ছনায় দর্শকদের মোহিত করবেন এই কিংবদন্তী তারকা।

তবে শুধু বিদেশিরাই নন, দেশী তারকারাও আছেন এই তালিকায়। সূত্র বলছে, অনুষ্ঠানের জন্য প্রাথমিকভাবে কথা বলা হয়েছে নগরবাউল ব্যান্ডের জেমস আর মাইলসের সঙ্গে। তবে মাইলসের বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও এখন পর্যন্ত সবুজ সংকেত দেননি জেমস।

এদিকে দর্শকদের জন্য আরও বড় চমক ঘোষণা করতে চলেছে বিসিবি। টিকিট মূল্য নিয়ে দর্শকদের দীর্ঘদিনের অভিযোগের কথা মাথায় রেখে এবারের বিপিএলে কমানো হচ্ছে টিকিটের দাম। এখন টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য ফাহিম সিনহা।

তিনি বলেন, ওটাও আলোচনার মধ্যে ছিল। আমরা এমন একটা রেঞ্জে রাখার চেষ্টা করবো যেন অডিয়েন্স পাওয়া যায় বা মাঠে যেন দর্শক হয়। টিকিটের দামের কারণে অনেকে আসতে চাচ্ছে না বলে কথা ছিল বলেই আমরা দাম কমিয়ে দর্শকদের মাঠে আনার উদ্যোগ নিয়েছি।’

বিপিএলের ১১তম আসর নিয়ে মিরপুর স্টেডিয়ামে চলছে তোড়জোড় প্রস্তুতি। নির্ধারিত সময়ের আগে তিন ভেন্যু প্রস্তুত রেখে পর্দা উঠবে এবারের বিপিএল আসরের। দর্শকবান্ধব এ টুর্নামেন্টকে সফল করতে অন্তর্বর্তী সরকারকে পাশে পাচ্ছে বিসিবি।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬