ওয়েস্ট ইন্ডিজে মুরাদের হ্যাটট্রিক, বোলিংয়ে প্রস্তুতি দারুণ হলো টাইগারদের

১৯ নভেম্বর ২০২৪, ০৯:৩৩ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বাঁহাতি স্পিনার হাসান মুরাদ

বাঁহাতি স্পিনার হাসান মুরাদ © সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রস্তুতি দারুণ হয়েছে টাইগার বোলারদের। দুই দিনের ম্যাচে ব্যাটিং তত ভালো হয়নি তাদের, তবে বোলাররা আশা জাগিয়েছেন, দারুণ প্রস্তুতি সেরেছেন। অ্যান্টিগার কুলিজ ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে শেষ দিনে অসাধারণ হ্যাটট্রিক করেছেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। তার হ্যাটট্রিকের মধ্যে দিয়ে শেষ হয় প্রস্তুতি ম্যাচ।

জয়-পরাজয় ম্যাচের মুখ্য বিষয় ছিল না, ছিল ম্যাচ পরিস্থিতির অনুশীলন। সেটি করলেন বোলাররা। পরশু ৫ ওভার বোলিং করে ১ উইকেট তুলে নেওয়া বাংলাদেশের বোলাররা কাল ২৫.৪ ওভার বল করে পেয়ে যান আরও ৮ উইকেট।

পেসার নাহিদ রানা ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ছাড়া উইকেট পেয়েছেন অন্য পাঁচ বোলার। ১.৪ ওভারে ১ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন হ্যাটট্রিকম্যান হাসান মুরাদ। টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা এই বাঁহাতি স্পিনার ২৬তম ওভারে প্রথম ওভারটি করেন। সেই ওভারে ১ রান দেওয়া মুরাদ নিজের পরের ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক পেয়ে যান।

মুরাদের প্রথম শিকার ড্যানিয়েল বেকফোর্ড হয়েছেন এলবিডব্লু। এরপর নাভিন বিদাইসিকে বোল্ড করে বিদায় করার পর চাইম হোল্ডারকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন সর্বশেষ এশিয়াডে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা মুরাদ।

৮৭ রানে দাঁড়িয়ে মুরাদকে ৩ উইকেট দেওয়া ওয়েস্ট ইন্ডিয়ান নির্বাচিত একাদশ ষষ্ঠ উইকেটটিও হারিয়েছে ৮৭ রানেই। ২০ রান করা ব্যাটসম্যান জাস্টিন গ্রিভসকে মাহমুদুল হাসানের ক্যাচ বানান মেহেদী হাসান মিরাজ। ১ ওভার বোলিং করা মিরাজ ওই ওভারে কোনো রান দেননি।

ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের অন্য ৫টি উইকেট নিয়েছেন বাংলাদেশের তিন পেসার। হাসান মাহমুদ ৬ ওভারে ১৫ রানে ও তাসকিন ৫ ওভারে ২১ রানে নিয়েছেন ২টি করে উইকেট। শরীফুল ইসলাম ৩ ওভারে ১২ রানে নিয়েছেন ১ উইকেট। নাহিদ রানা ৭ ওভারে ২৮ রানে দিয়ে উইকেটশূন্য ছিলেন। তাইজুল উইকেট না পেলেও ৪ ওভারে দিয়েছেন মাত্র ৪ রান।

আগামী শুক্রবার অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট।

প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি থেকে অব্যাহতি চাইলেন জামায়াত নেতা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হারের দেখা পেল রিয়াল …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ফ্যামিলি কার্ডের প্রলোভনে টাকা আদায়ের অভিযোগ, যুবক গ্রেপ্তার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬