‘নেইমারকে চাই না, আমার ক্লাব কোনো হাসপাতাল নয়’

১৭ নভেম্বর ২০২৪, ০৭:২০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
নেইমার

নেইমার © সংগৃহীত

পালমেইরাসের সভাপতি লেইলা পেরেইরা জানিয়ে দিলেন নেইমারকে তিনি তার ক্লাবে চান না। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ইউএলও’-কে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি।

সৌদি আরবের ফুটবলে নেইমার জুনিয়র নাম লিখিয়েছেন দেড় বছর আগে। পিএসজিতে থাকা অবস্থায় চোট ছিল নিয়মিত ঘটনা। সেখান থেকে আল হিলালে যোগ দেওয়ার পরই নেইমারের চিত্রটা একই। এভাবেই আল হিলালে তার চুক্তির দিন ফুরিয়ে আসছে। সৌদি ক্লাবটির সঙ্গে তার চুক্তি ফুরাবে আগামী বছরের জুনে।

সান্তোস হলো নেইমারের শৈশবের ক্লাব। ৩২ বছর বয়সী তারকা ফরোয়ার্ড নাকি সান্তোস কর্তৃপক্ষকে সবুজ সংকেত দিয়ে রেখেছেন। কিন্তু পালমেইরাসের সভাপতি লেইলা পেরেইরা যা বললেন, সেটা শুনলে নেইমার অপমানিত বোধ করবেন। ৬০ বছর বয়সী এই নারী ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী চোটজর্জর নেইমারকে দলে নেবেন না বলে মন্তব্য করেছেন।

সাক্ষাৎকারে লেইলা পেরেইরা বলেছেন, ‘নেইমারকে আমি পালমেইরাসে চাই না। এই ক্লাব কোনো হাসপাতাল নয়। আমি এমন কাউকে দলে নেব, যে দ্রুত সময়ে এসে ক্লাবে যোগ দিতে পারবে; ম্যানেজার চাইলে আগামীকালই মাঠে নামার জন্য প্রস্তুত থাকবে। কিন্তু আমি কোনো আনফিট খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করব না।’

চোট ও নেইমার অনেক আগে থেকেই সমার্থক হয়ে উঠেছে। এক বছর পর সম্প্রতি মাঠে ফিরলেও নতুন করে চোটে পড়ে আবারও এক মাসের জন্য ছিটকে গেছেন তিনি।

তবে নেইমারকে প্রশংসায় ভাসিয়ে লেইলা পেরেইরা আরও বলেছেন, ‘সে অনেক বড় মাপের খেলোয়াড়। তবে সে এখানে আসবে না, সান্তোসে যাবে। যদিও আমি ঠিক জানি না। প্রশ্নটা আপনাকে সান্তোসকে করতে হবে। এতে আমার কোনো অসুবিধা নেই।’

২০২১ সাল থেকে পালমেইরাসের সভাপতির দায়িত্বে আছেন লেইলা পেরেইরা। ক্রীড়া সংগঠক ও ব্যবসার পাশাপাশি আইনজীবী ও সাংবাদিক হিসেবেও তাঁর নামডাক আছে। ইউওএল জানিয়েছে, ৩ বছরের মধ্যেই লেইলা ব্রাজিলের বিখ্যাত ও জনপ্রিয় ক্রীড়া পরিচালক হয়ে উঠেছেন। আগামী বছর পালমেইরাসের সভাপতি নির্বাচনে তিনিই প্রধান প্রার্থী হতে যাচ্ছেন।

ট্যাগ: ফুটবল
হালুয়াঘাট-ধোবাউড়ায় টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে প্লাবিত …
  • ১৪ মে ২০২৬
ইউনিফর্ম পরে টিকটক-রিলস নিষিদ্ধ, অমান্য করলে শাস্তি
  • ১৪ মে ২০২৬
ইয়াবাসহ পৌর যুবদল নেতা ও সহযোগী গ্রেপ্তার
  • ১৪ মে ২০২৬
হানি ট্র্যাপের ফাঁদে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজি, বিএনপি-যুবলীগ…
  • ১৪ মে ২০২৬
নিখোঁজের চারদিন পর গাজীপুর থেকে উদ্ধার সেই ৪ ছাত্রী
  • ১৪ মে ২০২৬
সকালে যে আমল করলে সারাদিন বরকতময় হয়
  • ১৪ মে ২০২৬