৩২ ছক্কার ম্যাচে রেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

১৭ নভেম্বর ২০২৪, ১১:৪১ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
রানবন্যার ম্যাচের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ

রানবন্যার ম্যাচের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ © সংগৃহীত

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে ইংল্যান্ড। নিয়মরক্ষার বাকি দুই ম্যাচের প্রথমটিতে বড় স্কোর দাঁড় করিয়েও হেরেছে ইংল্যান্ড। রানবন্যার ম্যাচে রেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ইংলিশদের দেওয়া ৫ উইকেটে ২১৮ রানের জবাবে ক্যারিবিয়ানরা জয় পেয়েছে ৫ উইকেট আর ৬ বল হাতে রেখে। এতে সিরিজে ব্যবধান কমিয়ে ৩-১ করেছে ওয়েস্ট ইন্ডিজ।

ঘরের মাঠে রান তাড়ায় এটি ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় জয়। এর আগে ২০১৭ সালে কেনসিংটনে ভারতের দেওয়া ১৯২ রানের লক্ষ্য ৯ উইকেট হাতে রেখে টপকেছিল ক্যারিবিয়ানরা।

শনিবার প্রথম ইনিংসে সেইন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে যৌথভাবে সর্বোচ্চ রানের রেকর্ড করেছিল ইংল্যান্ড। তাতেও রক্ষা হয়নি ইংলিশদের। কেননা, এই স্টেডিয়ামে গেল জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ উইকেটে ২১৮ রান তোলার রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজেরই। ১৬টি করে দুই ইনিংসে শনিবার মোট ছক্কা হয়েছে ৩২টি।

Wi vs eng inner

ওয়েস্ট ইন্ডিজের উইকেট নেওয়ার পর ইংল্যান্ডের উদযাপন

ইংল্যান্ডের হয়ে ফিল সল্ট ৩৫ বলে ৫৫, উইল জ্যাকস ১২ বলে ২৫, জস বাটলার ২৩ বলে ৩৮, জেকব বেথেল ৩২ বলে অপরাজিত ৬২ রান ও শেষ দিকে ১৩ বলে ২৪ রান করেন স্যাম কারেন।

জবাবে উদ্বোধনী জুটিতে ৯ ওভারে ১৩৬ রান তোলেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার এভিন লুইস ও শাই হোপ। এরপর ৩ বলে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। লুইসকে (৩১ বলে ৬৮ রান) ১০তম ওভারের প্রথম বলে আউট করে তৃতীয় বলে নিকোলাস পুরানকে তুলে নেন ইংল্যান্ড স্পিনার রিহান আহমেদ। দ্বিতীয় বলে রানআউট হন হোপ (২৪ বলে ৫৪)।

শূন্য রানে ৩ উইকেট হারালেও জয় তুলে নিতে বেগ পেতে হয়নি ওয়েস্ট ইন্ডিজের। রোভম্যান পাওয়েল ও শারফেন রুদারফোর্ডের ব্যাটে জয় পায় ক্যারিবীয়রা। ২৩ বলে ৩৮ রান করেন পাওয়েল। ১৭ বলে ২৯ রান করে দল জিতিয়ে মাঠ ছাড়েন রুদারফোর্ড।

ট্যাগ: ক্রিকেট
প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি থেকে অব্যাহতি চাইলেন জামায়াত নেতা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হারের দেখা পেল রিয়াল …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ফ্যামিলি কার্ডের প্রলোভনে টাকা আদায়ের অভিযোগ, যুবক গ্রেপ্তার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬