মেসি কি ব্রাজিলিয়ান রেফারিকে ‘কাপুরুষ’ বলেছিলেন? 

১৭ নভেম্বর ২০২৪, ১২:১৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন দারোঙ্কো সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন মেসি

ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন দারোঙ্কো সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন মেসি © সংগৃহীত

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে অপ্রত্যাশিতভাবে ২-১ গোলে হেরে যায় আর্জেন্টিনা। সেদিন আর্জেন্টিনার হারের পাশাপাশি রেফারিকে শাসিয়ে আলোচনায় আসেন লিওনেল মেসিও। অভিযোগ উঠেছে, মেসি নাকি ব্রাজিলিয়ান রেফারিকে ‘কাপুরুষ’ বলেছিলেন। এ তথ্য জানায় ক্রীড়াবিষয়ক পোর্টাল এসবিএস স্পোর্টস। 

বাংলাদেশ সময় শুক্রবার রাতে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে ঘটনার শুরু ৩৩ মিনিটে। বাজে একটি ফাউলের কারণে এ সময় হলুদ কার্ড দেখেন প্যারাগুয়ের ডিফেন্ডার ওমর আলদেরেতে। তবে এই সতর্কবার্তাতেও কাজ হয়নি। চার মিনিট পর আরও ফাউল করে বসেন আলদেরেতে। এবার তার শিকার ছিলেন মেসি। তবে আর্জেন্টিনার খেলোয়াড়দের জোরালো দাবির মুখেও আলদেরেতেকে দ্বিতীয় হলুদ কার্ড দেখাননি ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন দারোঙ্কো।

ব্যাপারটা একেবারেই ভালো লাগেনি মেসির। বিরতিতে যাওয়ার সময় মাঠেই ঝেড়েছেন রাগ। সে সময় মেসি রেফারিকে কী বলেছিলেন, সেটাই এবার সামনে এসেছে। ক্রীড়াবিষয়ক পোর্টাল এসবিএস স্পোর্টস জানিয়েছে, মেসি সে সময় আঙুল তুলে দারাঙ্কোর উদ্দেশে বলেছিলেন, ‘তুমি একজন কাপুরুষ, আমি তোমাকে পছন্দ করি না।’ 

তবে বিতর্ক সেখানেই থামেনি, সংবাদ সম্মেলনেও রেফারিকে অন্যভাবে কাঠগড়ায় তুলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। সংবাদ সম্মেলনে রেফারিং ঝেড়েছেন তার ক্ষোভ। রেফারির ওপর সেদিন খেপেছিলেন আর্জেন্টিনার স্ট্রাইকার লাওতারো মার্তিনেজও। 

প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি থেকে অব্যাহতি চাইলেন জামায়াত নেতা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হারের দেখা পেল রিয়াল …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ফ্যামিলি কার্ডের প্রলোভনে টাকা আদায়ের অভিযোগ, যুবক গ্রেপ্তার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬