চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে বাংলাদেশে, কবে?

১৬ নভেম্বর ২০২৪, ০৩:১৩ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২৪ PM
চ্যাম্পিয়ন্স ট্রফি

চ্যাম্পিয়ন্স ট্রফি © সংগৃহীত

আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হওয়ার কথা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানের মাটিতে আগামী ফেব্রুয়ারি-মার্চে এবারের আসর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বাবর আজমদের দেশে গিয়ে এ টুর্নামেন্টে অংশ নিতে ভারতের আপত্তির কারণেই এখনো নিশ্চিত নয় কীভাবে কোথায় অনুষ্ঠিত হবে আইসিসির এ ইভেন্ট।

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নিয়ে যখন অনিশ্চয়তা, তখন শুরু হয়েছে এ টুর্নামেন্টের ট্রফির অফিশিয়াল ট্যুর। পাকিস্তান থেকেই শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর। গতকাল ট্রফিটি পৌঁছেছে ইসলামাবাদে। আগামী ১৬ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত পাকিস্তানে থাকবে এবং দেশটির বিভিন্ন জায়গায় তা দেখানো হবে। পাকিস্তান সফরের অংশ হিসেবে ট্রফিটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উচুঁ পাহাড় কে টু এর বেইস ক্যাম্পেও যাবে।

এবারের আসরে যে ৮টি দল অংশ নিবে সেই ৮টি দেশেই সফর করবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ট্রফি ট্যুরের অংশ হিসেবে তা আসবে বাংলাদেশেও। ট্রফি বাংলাদেশে থাকবে আগামী ১০ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত। ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়াম ও কক্সবাজার সমুদ্রসৈকতে এ ট্রফি প্রদর্শনের জন্য থাকবে।

ট্যাগ: ক্রিকেট
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬