বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

১৬ নভেম্বর ২০২৪, ১০:২৪ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২৪ PM
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল © সংগৃহীত

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। দলকে নেতৃত্ব দিবেন কেইগ ব্রাফেট। 

সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে ফেরানো হয়েছে স্পিনার কেভিন সিনক্লেয়ারকে। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে বিশ্রামে থাকা আলজারি জোসেফও ফিরেছেন দলে।

ব্রাফেটের দল সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছে গত আগস্টে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই সিরিজের স্কোয়াডে ৪টি পরিবর্তন এনে এই স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে চোটের কারণে এই সিরিজে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে। একই কারণে নেই অভিজ্ঞ মুশফিকুর রহিমও।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়াবে ২২ নভেম্বর নর্থ সাউন্ডে। দ্বিতীয় টেস্ট কিংস্টনে, শুরু ৩০ নভেম্বর। যা সামনে রেখে এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছে বাংলাদেশ দল।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: ক্রেইগ ব্রাফেট (অধিনায়ক), জশুয়া ড সিলভা, অলিক আথানেজ, কিসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, টেভিন ইমালচ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, জেইডেন সিলস, কেভিন সিনক্লেয়ার, জোমেল ওয়ারিকান।

প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি থেকে অব্যাহতি চাইলেন জামায়াত নেতা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হারের দেখা পেল রিয়াল …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ফ্যামিলি কার্ডের প্রলোভনে টাকা আদায়ের অভিযোগ, যুবক গ্রেপ্তার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬