আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় যেসব বাংলাদেশি

১৬ নভেম্বর ২০২৪, ০৮:২৭ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২৪ PM
আইপিএলের নিলামে চূড়ান্ত তালিকায় থাকা বাংলাদেশি ক্রিকেটার

আইপিএলের নিলামে চূড়ান্ত তালিকায় থাকা বাংলাদেশি ক্রিকেটার © টিডিসি সম্পাদিত

চলতি মাসের ২৪ ও ২৫ তারিখে সৌদি আরবের জেদ্দা শহরে বসবে ২০২৫ আইপিএলের মেগা নিলাম। মেগা নিলামের উঠছে ৫৭৪ জন ক্রিকেটারের নাম। এর মধ্যে সর্বোচ্চ ভারতীয় ৩৬৬ জন এবং বাকি ২০৮ জন বিদেশি ক্রিকেটার। যার মধ্যে বাংলাদেশের রয়েছেন ১২ ক্রিকেটার।

গত ৩১ অক্টোবর শেষ হয়েছে আইপিএলের রিটেনশন প্রক্রিয়া। এবার পালা মেগা নিলামের। আগামী আসরের আগেই অনুষ্ঠিত হবে টানটান উত্তেজনাপূর্ণ মেগা নিলাম। চলতি মাসেই সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহ জেদ্দায় অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। চলতি নভেম্বর মাসের শেষে দুদিন ধরে চলবে এই মহা নিলাম। সেখান থেকে দল বাছাই করবেন ১০টি ফ্রাঞ্জাইজির মালিক এবং কর্মকর্তারা। 

আইপিএল ২০২৫ এর আগে নিলামের জন্য খেলোয়াড় নিবন্ধন আনুষ্ঠানিকভাবে ৪ নভেম্বর শেষ হয়েছে, যেখানে মোট ১,৫৭৪ জন খেলোয়াড় (১,১৬৫ জন ভারতীয় এবং ৪০৯ জন বিদেশি) নিবন্ধন করেছেন। সহযোগী দেশ থেকে আছেন ৩০ জন। বাংলাদেশ থেকে আছেন ১৩ ক্রিকেটার। আজ নিলামকে সামনে রেখে ৫৭৪ ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়েছে। যেখানে বাংলাদেশ থেকে আছেন ১২ জন। 

৫৭৪ ক্রিকেটারের মধ্যে ৩৬৬ জন ভারতীয়, ২০৮ জন ওভারসিজ। ৩ জন আছেন সহযোগী দেশের ক্রিকেটার। সর্বোচ্চ ২০৪ টি স্লটে ক্রিকেটাররা দল পাবেন, যার মধ্যে সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটারের কপাল খুলবে। সর্বোচ্চ ২ কোটি ভারতীয় রুপি ভিত্তমূল্যে আছেন ৮১ ক্রিকেটার, যেখানে নাম আছে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের। 

জায়গা পওয়া বাংলাদেশি ১২ ক্রিকেটার হলেন- মুস্তাফিজুর রহমান যার ভিত্তি মূল্য ধরা হয়েছে ২ কোটি।
এদিকে ১ কোটি ভিত্তিমূল্যের তালিকায় রাখা হয়েছে তাসকিন আহমেদ, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের নাম। 

এছাড়াও ৭৫ লাখ ভিত্তিমূল্যের তালিকায় রাখা হয়েছে স্পিনার রিশাদ হোসেন , উইকেটরক্ষক লিটন দাস, ব্যাটার তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মেহেদী হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানার নাম।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬